শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

গাজিপুরে সাংবাদিক তুহিন হত্যার আসামিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে ধামইরহাটে বিক্ষোভ ও মানববন্ধন

Reporter Name / ১৬১ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

 

মোঃউজ্জল হোসেন

ধামইরহাট (উপজেলা)প্রতিনিধি

 

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং সকল সাংবাদিকদের সুরক্ষার ব্যবস্থার দাবিতে ধামইরহাট সাংবাদিক সমাজের বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ৯আগস্ট শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাংবাদিক শহিদুল ইসলামের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে আহবায়কের দায়িত্ব পালন করেন ধামইরহাট প্রেসক্লাবের সভাপতি ও সরকারি অধ্যাপক আব্দুর রাজ্জাক রাজু। বক্তব্য রাখেন মানববন্ধনের আহ্বায়ক ধামইরহাট প্রেসক্লাবের সভাপতি, সহকারি অধ্যাপক আব্দুর রাজ্জাক রাজু , ধামইরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মালেক এবং সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ। মানববন্ধনে অংশগ্রহণ করেন সরকারি অধ্যাপক সাংবাদিক আবুল বয়ান, ধামইরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ সরকার, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিফাত হাসান চৌধুরী সৈকত, সংগীত গুরু আবুহেনা মোস্তফা কামাল জিন্নাহ,সাংবাদিক আলমগীর হোসেন আরাফ, সাংবাদিক মাহফুজুর রহমান, হাবিবুর রহমান, শাহিনা আক্তার,উজ্জল হোসেন, নূর সাইদ সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করে। আসাদুজ্জামান তুহিন হত্যাসহ সকল সাংবাদিক হত্যার সুষ্ঠু বিচার, আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি, ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সাংবাদিক সহ সকল মানুষের নিরাপত্তা বিধান করার জন্য পুলিশ প্রশাসন, বিচার ব্যবস্থা এবং সরকারের নিকট মানববন্ধন থেকে জোর দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর