শিরোনাম
মাননীয় ডেপুটি স্পিকারের উদ্যোগে কলমাকান্দা বাজারে ৩২টি সিসি ক্যামেরা স্থাপন পাইপলাইনে আরও ৭ হাজার ৯০০ মেট্রিক টন ডিজেল পৌঁছেছে পার্বতীপুর রেলহেড ডিপোতে ময়মনসিংহে সরকারের অগ্রাধিকার কর্মসূচির জনমুখী সুবিধা তুলে ধরে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং ময়মনসিংহ পুলিশ সুপারের ত্রিশাল সার্কেল অফিস পরিদর্শন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২,২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি অতিরিক্ত আইজিপি হওয়ায় খাগড়াছড়ি পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা বোদা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৮০ কোটি ৭২ লাখ টাকার বাজেট ঘোষণা সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, শান্ত থাকার আহ্বান বারহাট্টায় আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি বিষয়ে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত সান্তাহার পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

মাননীয় ডেপুটি স্পিকারের উদ্যোগে কলমাকান্দা বাজারে ৩২টি সিসি ক্যামেরা স্থাপন

প্রতিবেদকের নাম / ৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

 

পলাশ পাল, জেলা প্রতিনিধি:

নেত্রকোনার কলমাকান্দা বাজারের নিরাপত্তা জোরদার করতে মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে বাজারের গুরুত্বপূর্ণ স্থানে ৩২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুর ২টায় কলমাকান্দা থানা প্রাঙ্গণ থেকে এসব সিসি ক্যামেরার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগ ও সার্বিক সহযোগিতায় এবং কলমাকান্দা বাজার ব্যবসায়ী মালিক সমিতির বাস্তবায়নে এ কার্যক্রম পরিচালিত হয়।

বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, যেমন—কলমাকান্দা সরকারি কলেজ এলাকা, উপজেলা মোড়, এতিমখানা বাজার, ঘোষপাড়া খাল, ট্রলারঘাট, রেন্ট্রিতলা, থানা মোড়সহ বিভিন্ন পয়েন্টে মোট ৩২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মিকাইল ইসলাম এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার, উপজেলা বিএনপির সভাপতি এম. এ. খায়ের, সহ-সভাপতি আনিসুর রহমান পাঠান বাবুল, ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি এম. আলমগীর তালুকদার, সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান এরশাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ. আর. নাজিম, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম জহির, সদস্য সচিব সোলাইমান হক, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক হাসান সৌরভ, কলমাকান্দা প্রেস ক্লাবের সভাপতি শেখ শামীম, ব্যবসায়ী নূরে আলম, জাফর আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বাজার এলাকায় সিসি ক্যামেরা স্থাপনের ফলে চুরি, ছিনতাই, যানজটসহ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করবে। একই সঙ্গে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত অপরাধী শনাক্তকরণ এবং আইনগত ব্যবস্থা গ্রহণ সহজ হবে। ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
30 June 2026

মাননীয় ডেপুটি স্পিকারের উদ্যোগে কলমাকান্দা বাজারে ৩২টি সিসি ক্যামেরা স্থাপন

www.dainikkagoj.com
30 June 2026

মাননীয় ডেপুটি স্পিকারের উদ্যোগে কলমাকান্দা বাজারে ৩২টি সিসি ক্যামেরা স্থাপন

www.dainikkagoj.com