শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

ধামইরহাটে ঈদের ছুটিতে পরিবার পরিকল্পনা বিভাগের সেবা অব্যহত

Reporter Name / ১৭৯ Time View
Update : রবিবার, ১৫ জুন, ২০২৫

 

 

মোঃউজ্জল হোসেন

ধামইরহাট(উপজেলা)প্রতিনিধি

 

নওগাঁর ধামইরহাটে ঈদের ছুটিতে পরিবার পরিকল্পনা বিভাগের  ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে সেবা অব্যহত দেখা গেছে। ৭ জুন পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হয়। দেখা গেছে ঈদের পরের দিন ৮জুন ১নং ধামইরহাট মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে গর্ভকালীন সেবা,প্রসব সেবা,প্রসব পরবর্তী সেবা,সাধারন স্বাস্থ্য সেবা,কিশোর -কিশোরী সেবাসহ অন্যন্য সকল জরুরী সেবা সমূহ চালু রাখা হয়। পরিবার কল্যান পরিদর্শিকা,উপসহকারি কমিউনিটি মেডিক্যাল অফিসার, ফার্মাসিষ্ট ও অন্যান্য স্টাফগন এই সেবা প্রদান করেন।ধামইরহাট উপজেলা পরিবার কল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম জানান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক নওগাঁ উপ-পরিচালক গোলাম মোঃ আজমের  সার্বিক তত্তাবধানে উপজলার সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে জরুরী সেবা কার্যক্রম চালু রাখা হয়। সেবা গ্রহীতা বেনীদুয়ার গ্রামের মিগদাদ হোসেনের গর্ভবতী স্ত্রী কানিজ ফারজানা বলেন, ঈদের ছুটি ত্যাগ করে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীগনের জরুরী সেবা পেয়ে আমি মুগ্ধ ও আনন্দিত।  ইসবপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে সেবা পেয়ে  পোড়ানগর গ্রামের আমিনুরের স্ত্রী আসমা খাতুন ছুটির দিনে বিপদ মুহুর্তে  গর্ভকালীন সেবা পেয়ে আনন্দ প্রকাশ করেন। ইসবপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের পরিবার কল্যান  পরিদর্শিকা নুরুন্নাহার বেগমের

নিকট ছুটির দিনে কাজের অনুভূতি জানতে চাইলে বলেন,কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক রোগীদের সেবার মাধ্যমে আমরা আনন্দ খুঁজে পেয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর