রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনে তরুণদের প্রতি প্রধানমন্ত্রীর অঙ্গীকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

Reporter Name / ২৩ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

 

মকবুল হোসেন

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সারা দেশের ৬৪টি জেলায় “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” উদ্বোধনের মাধ্যমে প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন তিনি তরুণদের প্রধানমন্ত্রী। তিনি তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়েই দেশকে এগিয়ে নিতে চান এবং একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশের যে স্বপ্ন দেখিয়েছেন, তা বাস্তবায়ন সম্ভব।

শনিবার (২ মে) সিলেট থেকে ভার্চুয়ালি “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও জানান, “নতুন কুঁড়ি স্পোর্টস” কেবল শরীরচর্চা বা খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং এটিকে একটি সম্ভাবনাময় পেশা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নের যাত্রা আজ থেকেই শুরু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণে ময়মনসিংহ জেলা পর্যায়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন বাবলু, জেলা পরিষদের প্রশাসক এমরান সালেহ প্রিন্স এবং সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকনসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ক্রীড়াবিদ, প্রশিক্ষক, অভিভাবক ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয় এবং তরুণ ক্রীড়াবিদদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর