শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

লংগদুতে আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা

Reporter Name / ২৪ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি:

রাঙ্গামাটির লংগদুতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) সকাল ৯টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে বাইট্টাপারা বাজার থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি লংগদু সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাইট্টাপারা বাজারে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নিজস্ব কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শ্রমিক কল্যাণ ফেডারেশন লংগদু উপজেলা শাখার সভাপতি মোঃ মনজুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নাছির উদ্দীন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা এ.এল.এম সিরাজুল ইসলাম, মাইনীমুখ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শিহাব উদ্দিন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন লংগদু উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খন্দকার মাহফুজর রহমান।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে আন্দোলন শুরু করেন, যার ধারাবাহিকতায় ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। কিন্তু প্রতি বছর দিবসটি উদযাপিত হলেও অনেক শ্রমিক এখনো ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন।

বক্তারা আরও বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিত করা এবং তাদের প্রাপ্য সম্মান ও ন্যায্য পারিশ্রমিক প্রদান করা সমাজের সকল শ্রেণির মানুষের দায়িত্ব। ইসলাম ধর্মেও শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় শ্রমিক, নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর