রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
Beginner’s Guide to Online Casinos in Australia: Your Step-by-Step Path to Success Spinoloco, een slotspektakel van wilden en winsten পটুয়াখালী রেড ক্রিসেন্টের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২ পদে নির্বাচন প্রধানমন্ত্রী গ্রামীণ মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন — তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী চর ফলকনে জনপ্রিয়তার শীর্ষে বেলায়েত হাওলাদার: বাবার আদর্শে জনসেবায় অঙ্গীকারবদ্ধ কুষ্টিয়ায় তাপপ্রবাহ ও বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব মোকাবিলায় গোলটেবিল বৈঠক সরকারি ঘরের প্রলোভনে অর্থ আত্মসাৎ অভিযোগে তোলপাড়: শিবগঞ্জে সাবেক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে মানববন্ধন, বিচার ও টাকা ফেরতের দাবি গোপালগঞ্জে তিন স্কুল ভবন ও ২৩ কিমি সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন, দ্রুত উন্নয়নের বার্তা সাংসদের কুষ্টিয়ায় মহাশ্মশানের শবদেহ স্নানঘরে চুরি Spielbank Neunkirchen: Die Vielfalt der Automatenspiele

পটুয়াখালী রেড ক্রিসেন্টের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২ পদে নির্বাচন

Reporter Name / ১৪ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

 

পটুয়াখালী প্রতিনিধি:

অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে পটুয়াখালী রেড ক্রিসেন্ট সোসাইটির দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা শিল্পকলা একাডেমিতে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

নির্বাচনে মোট ১ হাজার ৬৫১ জন ভোটারের মধ্যে ৯০৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন সূত্রে জানা যায়, ভাইস চেয়ারম্যান পদে ইমাম জাফর সিকদার এবং সাধারণ সম্পাদক পদে সৈয়দ হাফিজুর রহমান হিরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী কমিটির পাঁচটি সদস্য পদে নির্বাচিতরা হলেন— মো. আলামিন হাওলাদার (৬৬৮ ভোট), চৌধুরী আরাফাত আল ফেরদৌস (নিপু) (৫৫৮ ভোট), ড. আমিনুল ইসলাম টিটু (৫৫৪ ভোট), আব্দুসসালাম আরিফ (৪৩৫ ভোট) এবং মো. নঈমুল ইসলাম (৪১৮ ভোট)।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন পটুয়াখালী জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. নাছিম রেজা।

সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন রেড ক্রিসেন্ট পটুয়াখালী ইউনিটের সভাপতি ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর