রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
Beginner’s Guide to Online Casinos in Australia: Your Step-by-Step Path to Success Spinoloco, een slotspektakel van wilden en winsten পটুয়াখালী রেড ক্রিসেন্টের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২ পদে নির্বাচন প্রধানমন্ত্রী গ্রামীণ মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন — তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী চর ফলকনে জনপ্রিয়তার শীর্ষে বেলায়েত হাওলাদার: বাবার আদর্শে জনসেবায় অঙ্গীকারবদ্ধ কুষ্টিয়ায় তাপপ্রবাহ ও বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব মোকাবিলায় গোলটেবিল বৈঠক সরকারি ঘরের প্রলোভনে অর্থ আত্মসাৎ অভিযোগে তোলপাড়: শিবগঞ্জে সাবেক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে মানববন্ধন, বিচার ও টাকা ফেরতের দাবি গোপালগঞ্জে তিন স্কুল ভবন ও ২৩ কিমি সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন, দ্রুত উন্নয়নের বার্তা সাংসদের কুষ্টিয়ায় মহাশ্মশানের শবদেহ স্নানঘরে চুরি Spielbank Neunkirchen: Die Vielfalt der Automatenspiele

প্রধানমন্ত্রী গ্রামীণ মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন — তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

Reporter Name / ২৪ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

 

মকবুল হোসেন,

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গ্রামীণ যোগাযোগ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর একটি সড়কের উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার (২৫ এপ্রিল) নান্দাইল উপজেলার কানুরামপুর সুরেশ ডাক্তার বাড়ি থেকে কালিয়াপাড়া পর্যন্ত গ্রামীণ এই সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।

উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা উন্নতকরণ এবং অবকাঠামো উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাত, উপজেলা প্রকৌশলী মো. গোলাম কিবরিয়া পিয়াল, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এলজিইডির আওতাধীন এই সড়কটি কানুরামপুর থেকে কামালপুর হয়ে কালিয়াপাড়া পর্যন্ত সংযুক্ত হওয়ায় স্থানীয় জনগণের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। সড়কটি উদ্বোধনের পর এলাকাবাসীর মাঝে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর