রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
Beginner’s Guide to Online Casinos in Australia: Your Step-by-Step Path to Success Spinoloco, een slotspektakel van wilden en winsten পটুয়াখালী রেড ক্রিসেন্টের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২ পদে নির্বাচন প্রধানমন্ত্রী গ্রামীণ মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন — তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী চর ফলকনে জনপ্রিয়তার শীর্ষে বেলায়েত হাওলাদার: বাবার আদর্শে জনসেবায় অঙ্গীকারবদ্ধ কুষ্টিয়ায় তাপপ্রবাহ ও বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব মোকাবিলায় গোলটেবিল বৈঠক সরকারি ঘরের প্রলোভনে অর্থ আত্মসাৎ অভিযোগে তোলপাড়: শিবগঞ্জে সাবেক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে মানববন্ধন, বিচার ও টাকা ফেরতের দাবি গোপালগঞ্জে তিন স্কুল ভবন ও ২৩ কিমি সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন, দ্রুত উন্নয়নের বার্তা সাংসদের কুষ্টিয়ায় মহাশ্মশানের শবদেহ স্নানঘরে চুরি Spielbank Neunkirchen: Die Vielfalt der Automatenspiele

চর ফলকনে জনপ্রিয়তার শীর্ষে বেলায়েত হাওলাদার: বাবার আদর্শে জনসেবায় অঙ্গীকারবদ্ধ

Reporter Name / ১৮ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

 

মোখলেছুর রহমান ধনু

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৫নং চর ফলকন ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই জমে উঠেছে নির্বাচনী আমেজ। চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লা—সবখানেই এখন সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে আলোচনা। এরই মধ্যে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন মো. বেলায়েত হোসেন হাওলাদার।

তিনি প্রয়াত সাবেক সফল চেয়ারম্যান মরহুম আব্দুল খালেক হাওলাদারের সুযোগ্য সন্তান। বাবার রাজনৈতিক আদর্শ ও জনসেবার ধারাকে ধারণ করে দীর্ঘদিন ধরে তিনি চর ফলকন ইউনিয়নের মানুষের সুখ-দুঃখে পাশে রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে যুক্ত এই নেতা এলাকায় একজন সৎ, ত্যাগী ও জনদরদী হিসেবে পরিচিতি লাভ করেছেন।

স্থানীয়দের মতে, হাওলাদার পরিবার দীর্ঘদিন ধরে চর ফলকনবাসীর সেবায় নিবেদিত। মরহুম আব্দুল খালেক হাওলাদার চেয়ারম্যান থাকাকালীন সময়ে এলাকায় যেসব উন্নয়নমূলক কাজ হয়েছে, তা আজও মানুষের মনে গভীরভাবে স্মরণীয় হয়ে আছে। সেই সেবার ধারাবাহিকতা বজায় রাখতে এবং আরও এগিয়ে নিতে এবার নির্বাচনী মাঠে নেমেছেন বেলায়েত হাওলাদার।

নিজের প্রার্থিতা প্রসঙ্গে মো. বেলায়েত হোসেন হাওলাদার বলেন,

“আমার বাবা সারাজীবন মানুষের সেবা করে গেছেন। আমি তার আদর্শ বুকে ধারণ করেই রাজনীতি করি। ব্যক্তিগত কোনো স্বার্থ নয়, চর ফলকন ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। দলমত নির্বিশেষে সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।”

এলাকার ভোটাররা জানান, তারা এবার একজন সৎ, স্বচ্ছ ও জনবান্ধব নেতৃত্ব দেখতে চান। বেলায়েত হাওলাদারকে তারা পৈত্রিক সূত্রেই জনসেবার মানসিকতা অর্জনকারী একজন যোগ্য প্রার্থী হিসেবে দেখছেন। তার বিনয়ী আচরণ, সাধারণ জীবনযাপন এবং মানুষের প্রতি আন্তরিকতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে।

এলাকাবাসীর প্রত্যাশা, আসন্ন নির্বাচনে ভোটাররা ব্যালটের মাধ্যমে বেলায়েত হাওলাদারকে বিজয়ী করে চর ফলকনে উন্নয়ন ও পরিবর্তনের নতুন অধ্যায় সূচনা করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর