রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
Beginner’s Guide to Online Casinos in Australia: Your Step-by-Step Path to Success Spinoloco, een slotspektakel van wilden en winsten পটুয়াখালী রেড ক্রিসেন্টের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২ পদে নির্বাচন প্রধানমন্ত্রী গ্রামীণ মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন — তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী চর ফলকনে জনপ্রিয়তার শীর্ষে বেলায়েত হাওলাদার: বাবার আদর্শে জনসেবায় অঙ্গীকারবদ্ধ কুষ্টিয়ায় তাপপ্রবাহ ও বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব মোকাবিলায় গোলটেবিল বৈঠক সরকারি ঘরের প্রলোভনে অর্থ আত্মসাৎ অভিযোগে তোলপাড়: শিবগঞ্জে সাবেক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে মানববন্ধন, বিচার ও টাকা ফেরতের দাবি গোপালগঞ্জে তিন স্কুল ভবন ও ২৩ কিমি সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন, দ্রুত উন্নয়নের বার্তা সাংসদের কুষ্টিয়ায় মহাশ্মশানের শবদেহ স্নানঘরে চুরি Spielbank Neunkirchen: Die Vielfalt der Automatenspiele

সরকারি ঘরের প্রলোভনে অর্থ আত্মসাৎ অভিযোগে তোলপাড়: শিবগঞ্জে সাবেক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে মানববন্ধন, বিচার ও টাকা ফেরতের দাবি

Reporter Name / ১৫ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

 

মিশিকুল মন্ডল, স্টাফ রিপোর্টার:

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সরকারি ঘর ও বিভিন্ন সামাজিক নিরাপত্তা ভাতার কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে দরিদ্র ও অসহায় মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে মনোয়ারা বেগম নামে এক সাবেক সংরক্ষিত নারী ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে ও বিচার দাবিতে শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার গনেশপুর এলাকায় মোকামতলা-জয়পুরহাট সড়কে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।

অভিযুক্ত মনোয়ারা বেগম মোকামতলা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সংরক্ষিত নারী সদস্য এবং গনেশপুর গ্রামের দুলাল মিয়ার স্ত্রী।

মানববন্ধনে অংশগ্রহণকারী ভুক্তভোগীরা অভিযোগ করেন, সরকারি ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তিনি দীর্ঘদিন ধরে এলাকার হতদরিদ্র মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। কিন্তু বছরের পর বছর ঘুরেও তারা না পেয়েছেন প্রতিশ্রুত ঘর, না পেয়েছেন জমা দেওয়া অর্থ ফেরত।

ভুক্তভোগী রিভা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “গরিব মানুষ হিসেবে একটি সরকারি ঘরের আশায় আমার কাছ থেকে ১ লাখ টাকা নেওয়া হয়। চার বছর পেরিয়ে গেলেও ঘর তো পাইনি, টাকাও ফেরত পাইনি। আমরা ন্যায়বিচার চাই।”

আরেক ভুক্তভোগী আবেদা বেগম বলেন, “আমার বাড়ি দূরে হওয়ায় ১ লাখ ৫ হাজার টাকা নেওয়া হয়েছে। গরু-ছাগল বিক্রি করে সেই টাকা দিয়েছিলাম। এখন আমি নিঃস্ব, আমার কষ্টের টাকা ফেরত চাই।”

ভুক্তভোগীদের দাবি, দীর্ঘদিন ধরে এ ধরনের অনিয়ম ও প্রতারণার অভিযোগ থাকলেও স্থানীয়ভাবে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত তদন্তের মাধ্যমে অভিযুক্তকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তারা।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত মনোয়ারা বেগমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, “এ বিষয়ে এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ন্যায়বিচারের আশায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর