শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

রাঙ্গামাটির লংগদুতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

Reporter Name / ১০৮ Time View
Update : রবিবার, ১১ মে, ২০২৫

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি-

 

“মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করি, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি লংগদুতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

১০ই মে (শনিবার) সকাল ১০ টায় উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

 

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহ নেওয়াজ এর সঞ্চালনায় ও উপজেলা শিক্ষা অফিসার এম কে ইমাম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোঃ কফিল উদ্দিন মাহমুদ ।

 

এতে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ শামসুল আলম, উপজেলা রিসোর্স সেন্টারের পরিচালক মোবারক হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইসরাফিল সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

 

অনুষ্ঠানের শুরুতে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে তিনটি প্রধান উপাদান অপরিহার্য—শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক। এই তিন পক্ষের পারস্পরিক সহযোগিতা, বোঝাপড়া ও দায়িত্ববোধ থাকলে একটি কার্যকর ও সমতাভিত্তিক। আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। শিক্ষা ছাড়া কোন জাতির উন্নতি সম্ভব নয়। তাই সময়োপযোগী ও বাস্তবভিত্তিক পরিকল্পনার মাধ্যমে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে হবে।

 

শিক্ষার মূল উদ্দেশ্য শুধুমাত্র পরীক্ষায় ভালো ফল অর্জন নয়, বরং সত্যিকারের জ্ঞান অর্জন ও নৈতিকতা বিকাশের মাধ্যমে একজন সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

 

এসময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উত্তীর্ণ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীূের মাঝে পুরুষ্কার বিতরন করা হয় ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর