শিরোনাম
রামগতিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুর পলাতক তাড়াশ পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, বসতবাড়ি, গুদাম ও অফিস ভস্মীভূত কয়রায় প্রতিবন্ধিতা ও জেন্ডার সংবেদনশীল জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জনগণের আস্থা ও উন্নয়নের প্রত্যয়ে কয়ড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সন্তোষ কুমার বগুড়ায় অপহরণ মামলাসহ গ্রেপ্তার ৬ নওগাঁর ধামইরহাটের তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার বদলগাছীতে ছাগল চুরির অভিযোগে নারীসহ ৩ জন আটক পার্বতীপুরে দুই মাদকসেবীসহ বিভিন্ন মামলায় আটক ৮ জন কারাগারে চুয়াডাঙ্গায় স্বাস্থ্যসেবা ও ভূমিসেবা কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ায় নিরাপদ দুধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ বিষয়ে খামারিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ২৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬

 

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, বিশেষ প্রতিনিধি :

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় নিরাপদ, ভেজালমুক্ত ও মানসম্মত দুধ উৎপাদন নিশ্চিত করতে খামারিদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের উদ্যোগে বুধবার (২০ মে) ভাঙ্গুড়া উপজেলা পরিষদের হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার খামারিরা অংশগ্রহণ করেন। এতে নিরাপদ দুধ উৎপাদন, সঠিকভাবে দুধ পরিবহন ও সংরক্ষণ, গাভীর স্বাস্থ্য পরিচর্যা এবং খামার ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান। তিনি বলেন, “নিরাপদ খাদ্য নিশ্চিত করতে খামারিদের সচেতনতার বিকল্প নেই। ভেজালমুক্ত ও স্বাস্থ্যসম্মত দুধ উৎপাদনে আধুনিক পদ্ধতি অনুসরণ করতে হবে। এতে যেমন মানুষের স্বাস্থ্য সুরক্ষিত হবে, তেমনি খামারিরাও আর্থিকভাবে লাভবান হবেন।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভাঙ্গুড়া থানার তদন্ত কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম এবং উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডাঃ রুমানা আক্তার রোমিও। তারা খামারিদের উদ্দেশ্যে বলেন, নিরাপদ দুধ উৎপাদনের জন্য পরিচ্ছন্ন পরিবেশ, গাভীর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এছাড়াও প্রশিক্ষণে বক্তব্য রাখেন ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের রিজিওনাল ম্যানেজার ডাঃ মোঃ রিয়াজুল ইসলাম, ডাঃ ইমরান হোসেন, মনিটর মোঃ একরামুল হাবিব এবং এরিয়া ম্যানেজার মোঃ আসাদ আলী।

প্রশিক্ষণে বক্তারা দুধ উৎপাদনের সময় স্বাস্থ্যবিধি মেনে চলা, দুধ সংগ্রহ ও সংরক্ষণে পরিচ্ছন্ন পাত্র ব্যবহার, গাভীর আরামদায়ক পরিবেশ নিশ্চিতকরণ এবং দুধে ভেজাল মেশানোর ভয়াবহ ক্ষতিকর দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদনে সরকারের নির্দেশনা ও করণীয় বিষয়েও খামারিদের অবহিত করা হয়।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী খামারিদের মাঝে ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের পক্ষ থেকে গাভীর দুধ সংগ্রহের জন্য একটি করে বিশেষ পাত্র প্রদান করা হয়। এছাড়া প্রত্যেককে নগদ ভাতা ও দুপুরের খাবারের ব্যবস্থাও করা হয়।

স্থানীয় খামারিরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের খামার ব্যবস্থাপনা ও নিরাপদ দুধ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
20 May 2026

ভাঙ্গুড়ায় নিরাপদ দুধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ বিষয়ে খামারিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

www.dainikkagoj.com
20 May 2026

ভাঙ্গুড়ায় নিরাপদ দুধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ বিষয়ে খামারিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

www.dainikkagoj.com