শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম
দীঘিনালায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের নতুন উপজেলা কমিটি অনুমোদন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি সলঙ্গা থানা কমিটি গঠন, নজরুল সভাপতি, জিন্নাহ সম্পাদক,হিরন সাংগঠনিক সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  রাণীশংকৈলে পিআইও’র দুর্নীতির প্রতিবাদ করায় সাংবাদিক ও রাজনৈতিক নেতার নামে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কুষ্টিয়ায় কোরআন অবমামনার দায়ে কথিত পীরকে কুপিয়ে হত্যা : আস্তানা ভাঙচুর ও অগ্নিসংযোগ  ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ছাগল বিতরণ  কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের সাধারণ পরিষদের সভা  সাতকানিয়ায় ইয়াবাসহ ৪ জন আটক, মামলা দায়ের চিকিৎসা নয়, নিপীড়ন: ভূয়া ডাক্তারের হাতে জিম্মি অভয়নগরের মানুষ দীঘিনালায় মাদকবিরোধী অভিযানে যুবক আটক, উদ্ধার ১৬০ গ্রাম গাঁজা

চিকিৎসা নয়, নিপীড়ন: ভূয়া ডাক্তারের হাতে জিম্মি অভয়নগরের মানুষ

Reporter Name / ৯ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি:

যশোরের অভয়নগর উপজেলা, ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই জনপদে স্বাস্থ্যসেবার নামে চলছে এক ভয়ংকর প্রতারণার সাম্রাজ্য। চিকিৎসার নামে সাধারণ মানুষের জীবন নিয়ে নির্মম ছিনিমিনি খেলছে একদল ভূয়া নামধারী ডাক্তার। প্রশাসনের নজরদারির দুর্বলতা, আইনের ফাঁকফোকর এবং কিছু অসাধু চক্রের ছত্রছায়ায় এই অনিয়ম এখন মহামারির রূপ নিয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, অনেকেই শুধুমাত্র তাদের পিতা বা পরিবারের কেউ চিকিৎসক ছিলেন, এই পরিচয়কে পুঁজি করে নিজেকে ডাক্তার দাবি করছেন। নেই কোনো স্বীকৃত ডিগ্রি, নেই রেজিস্ট্রেশন তবুও দাপটের সঙ্গে চালিয়ে যাচ্ছেন চিকিৎসা কার্যক্রম। এ যেন উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত পেশা নয়, বরং প্রতারণার বৈধতা! অভয়নগরের নওয়াপাড়া ক্লিনিকপাড়া এলাকায় গড়ে উঠেছে অসংখ্য বেসরকারি ক্লিনিক। বাহ্যিক চাকচিক্যে মোড়ানো এসব প্রতিষ্ঠানের ভেতরে চলছে ভয়ংকর অনিয়ম। তথাকথিত শিশু ডাক্তার পরিচয়ে একাধিক ভূয়া চিকিৎসক শিশুদের চিকিৎসা দিচ্ছেন, যাদের নেই কোনো পেডিয়াট্রিকস (শিশু চিকিৎসা) সংক্রান্ত প্রশিক্ষণ বা সনদ। অভিযোগ রয়েছে, এসব ভুয়া ডাক্তারদের অবহেলা ও ভুল চিকিৎসার কারণে সিজারিয়ান অপারেশনের পর নবজাতকের মৃত্যুর ঘটনাও কম নয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এসব ঘটনা ধামাচাপা পড়ে যাচ্ছে প্রভাবশালী চক্রের কারণে। অসহায় পরিবারগুলো ন্যায়বিচার তো দূরের কথা, মুখ খুলতেও ভয় পায়। আরও ভয়াবহ তথ্য উঠে এসেছে, কিছু ব্যক্তি নিজেদের অপকর্ম ঢাকতে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করছেন। এই ভুয়া পরিচয়ের আড়ালে তারা প্রশাসনিক চাপ এড়াচ্ছেন এবং অনিয়মকে বৈধতা দেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন। ফলে প্রকৃত সাংবাদিকতাও প্রশ্নবিদ্ধ হচ্ছে। পুরো উপজেলাজুড়ে স্বাস্থ্যসেবার নামে চলছে মোটা অংকের বাণিজ্য। রোগীর অসহায়ত্বকে পুঁজি করে অতিরিক্ত বিল, অপ্রয়োজনীয় টেস্ট, এবং ভুল চিকিৎসার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে। এতে করে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অভয়নগরের শুভরাড়া, সিদ্ধিপাশা, নাওলি, হিদিয়া, চাপাতলা, প্রেমবাগ, মাগুরা, সুন্দলীসহ বিভিন্ন ইউনিয়ন এবং নওয়াপাড়া পৌরসভায় একই চিত্র দেখা যাচ্ছে। গ্রাম থেকে শহর, সবখানেই ভূয়া ডাক্তারের দৌরাত্ম্য বিস্তৃত। সচেতন মহল বলছে, এখনই কঠোর অভিযান ও নিয়মিত মনিটরিং না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার, লাইসেন্সবিহীন ক্লিনিক বন্ধ, এবং ভুয়া ডাক্তারদের আইনের আওতায় আনা এখন সময়ের দাবি।

অভয়নগরে স্বাস্থ্যসেবার নামে যে প্রতারণা চলছে, তা শুধু অনিয়ম নয়, এটি সরাসরি মানবাধিকার লঙ্ঘন। মানুষের জীবন নিয়ে এমন নির্মম খেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এখনই সময়, প্রশাসনের কঠোর পদক্ষেপ ও জনসচেতনতার মাধ্যমে এই মরণব্যবসা’ বন্ধ করার। এবিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিমুর রাজিব বলেন, উপজেলা জুড়ে  ওইসব চিকিৎসকদের তথ্য পেলে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে। স্বাস্থ্য সেবাকে উন্নয়ন করায় আমাদের কাজ, আমি প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলে দ্রুতই ওইসব চিকিৎসকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর