শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াশে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন: বিয়ের দাবিতে টানা অবস্থান, পালিয়ে গেছে প্রেমিকের পরিবার ভোলাহাটে বিশেষ অভিযানে ৯৮ বোতল ভারতীয় সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক কুষ্টিয়ায় ৩১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস  পাবনার ভাঙ্গুড়ায় ১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে তেল না পেয়ে মহাসড়ক অবরোধ, ঘণ্টাখানেক বন্ধ ছিল যান চলাচল দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে সরকারি আর্থিক সহায়তা বিতরণ কুষ্টিয়ার মিরপুর ইউএনও`র হঠকারী সিদ্ধান্তে বিদ্যুৎসেবা বন্ধ  স্বামী-সন্তান থাকা সত্ত্বেও অসহায় ছাবেদান: মানবেতর জীবনযাপন তাড়াশে মানিকছড়িতে সাড়ে ৮ কেজি গাঁজাসহ এক যুবক আটক গোপালগঞ্জে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সোহেল আরমান পিয়াস

মানিকছড়িতে সাড়ে ৮ কেজি গাঁজাসহ এক যুবক আটক

Reporter Name / ১৪ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

মো.মাসুদ রানা, বিশেষ প্রতিনিধি:

খাগড়াছড়ির মানিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে সাড়ে  ৮ কেজি গাঁজা সহ মোঃ আশরাফুল (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (০৮ এপ্রিল) রাতে উপজেলার মহামুনি তালতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা  হয়েছে ।গোপন তথ্যের ভিত্তিতে সিন্দুকছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। ক্যাম্পের একটি টহল দল রাত ১১টার দিকে মহামুনি তালতলা এলাকায় অভিযান চালিয়ে আশরাফুলকে আটক করে। এ সময় তাকে  তল্লাশি করে  তার কাছ থেকে ৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।আটককৃত যুবক মোঃ আশরাফুল ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার রিশখালী গ্রামের গোবরা পাড়া এলাকার রবজেল মন্ডলের ছেলে।আটককৃত যুবক ও উদ্ধারকৃত মাদকদ্রব্য রাতেই মানিকছড়ি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য এলাকায় মাদক পাচার ও অবৈধ কার্যক্রম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর