সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
তাড়াশে অসহায় পরিবারের পাশে ইউএনও নুসরাত জাহান সিরাজগঞ্জের অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, ৯ লাখ টাকা জরিমানা নেত্রকোণায় ডিবির অভিযানে ভারতীয় জিরা ও ফুছকা জাতীয় মালামাল জব্দ রাতের অন্ধকারে মাছ উধাও, আলোতে আসতেই সুপারের পাল্টা নাটক, সাংবাদিককে ফাঁসাতে ষড়যন্ত্র  গোপালগঞ্জে এনজিও ঋণ কেলেঙ্কারি: হিসাব গরমিলে আত্মসাত, কর্মকর্তা কারাগারে সিংড়ায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত ময়মনসিংহে অশোভন আচরণে শিক্ষামন্ত্রীর অনুষ্ঠান বর্জন করলেন সাংবাদিকরা লোহাগাড়ায় অন্তঃসত্ত্বা নারীকে ভুল রিপোর্ট, উপজেলা জুড়ে সমালোচনার ঝড় ময়মনসিংহে জরুরী হাম টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন  ময়মনসিংহে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার করেছে র‍্যাব-১৪

সিরাজগঞ্জের অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, ৯ লাখ টাকা জরিমানা

Reporter Name / ১৬ Time View
Update : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পরিবেশবিধি লঙ্ঘন করে পরিচালিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে দুইটি ইটভাটাকে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং আরও একটি ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) দিনব্যাপী উপজেলার ষোলমাইল ও রুদ্রপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন ও সংশ্লিষ্ট বিধিমালা লঙ্ঘনের অভিযোগে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযানে মেসার্স বন্ধন ব্রিকস, কোদলাদিঘরকে ৩ লাখ টাকা এবং মেসার্স এসকেবি ব্রিকস, রুদ্রপুরকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এছাড়া মেসার্স এস অ্যান্ড বি ব্রিকস নামের আরও একটি ইটভাটাকে চলতি এপ্রিল মাসের মধ্যে সকল কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে পরিবেশবিধি মেনে চলার অঙ্গীকারে ভাটার মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন। প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. শাহিন আলম। এ সময় সহকারী পরিচালক তুহিন আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এসব ভাটার কারণে বায়ুদূষণ বৃদ্ধি, কৃষিজমির ক্ষতি এবং জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে।

তারা আরও জানায়, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর