সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম
তাড়াশে অসহায় পরিবারের পাশে ইউএনও নুসরাত জাহান সিরাজগঞ্জের অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, ৯ লাখ টাকা জরিমানা নেত্রকোণায় ডিবির অভিযানে ভারতীয় জিরা ও ফুছকা জাতীয় মালামাল জব্দ রাতের অন্ধকারে মাছ উধাও, আলোতে আসতেই সুপারের পাল্টা নাটক, সাংবাদিককে ফাঁসাতে ষড়যন্ত্র  গোপালগঞ্জে এনজিও ঋণ কেলেঙ্কারি: হিসাব গরমিলে আত্মসাত, কর্মকর্তা কারাগারে সিংড়ায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত ময়মনসিংহে অশোভন আচরণে শিক্ষামন্ত্রীর অনুষ্ঠান বর্জন করলেন সাংবাদিকরা লোহাগাড়ায় অন্তঃসত্ত্বা নারীকে ভুল রিপোর্ট, উপজেলা জুড়ে সমালোচনার ঝড় ময়মনসিংহে জরুরী হাম টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন  ময়মনসিংহে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার করেছে র‍্যাব-১৪

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

Reporter Name / ১৫ Time View
Update : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

 

মোঃ জাকারিয়া মাসুদ, সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের সিংড়ায় বেপরোয়া গতির বাসচাপায় নাদির কায়ছার রুবেল (৩৮) নামের এক সাবেক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।

সোমবার (৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া পৌরসভার নিংগইন বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল নাটোর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং সিংড়া পৌরসভার নিংগইন ঘুনপাড়া গ্রামের পশু চিকিৎসক আব্দুল কাদেরের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে নিংগইন বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন রুবেল। এ সময় যশোর থেকে বগুড়াগামী নাজ পরিবহন (ঢাকা মেট্রো-ব ১১-৫৬১৯) নামের একটি দ্রুতগামী বাস মহাসড়কের উল্টো পথ দিয়ে এসে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি বাসের নিচে ছিটকে পড়ে চাকার নিচে পিষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান। রুবেলের অকাল মৃত্যুতে এলাকায় ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সিংড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদত হোসেন মিন্টু গভীর শোক প্রকাশ করে বলেন, রুবেলের মৃত্যুতে আমরা খুবই মর্মাহত। দলের ক্লান্তিকালে রুবেল একজন নিবেদিত কর্মী ছিল। রাজপথের আন্দোলন সংগ্রামে তার সাহসী ভূমিকা আমাদের সবসময় অনুপ্রাণিত করেছে।

দুর্ঘটনার পর ঘাতক চালক বাসটি নিয়ে পালানোর চেষ্টা করে। তবে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে সিংড়া বাসস্ট্যান্ডে বাসটি ফেলে রেখে চালক ও তার সহকারী পালিয়ে যায়। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং বাসটি জব্দ করে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, বাসটি জব্দ করা হয়েছে। চালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর