সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম
তাড়াশে অসহায় পরিবারের পাশে ইউএনও নুসরাত জাহান সিরাজগঞ্জের অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, ৯ লাখ টাকা জরিমানা নেত্রকোণায় ডিবির অভিযানে ভারতীয় জিরা ও ফুছকা জাতীয় মালামাল জব্দ রাতের অন্ধকারে মাছ উধাও, আলোতে আসতেই সুপারের পাল্টা নাটক, সাংবাদিককে ফাঁসাতে ষড়যন্ত্র  গোপালগঞ্জে এনজিও ঋণ কেলেঙ্কারি: হিসাব গরমিলে আত্মসাত, কর্মকর্তা কারাগারে সিংড়ায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত ময়মনসিংহে অশোভন আচরণে শিক্ষামন্ত্রীর অনুষ্ঠান বর্জন করলেন সাংবাদিকরা লোহাগাড়ায় অন্তঃসত্ত্বা নারীকে ভুল রিপোর্ট, উপজেলা জুড়ে সমালোচনার ঝড় ময়মনসিংহে জরুরী হাম টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন  ময়মনসিংহে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার করেছে র‍্যাব-১৪

ময়মনসিংহে অশোভন আচরণে শিক্ষামন্ত্রীর অনুষ্ঠান বর্জন করলেন সাংবাদিকরা

Reporter Name / ১৩ Time View
Update : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

 

শিবলী সাদিক খানঃ

ময়মনসিংহের দুই শিক্ষাবোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভা থেকে সাংবাদিকদের চলে যেতে বলা ও অশোভন আচরণের কারণে অনুষ্ঠান বর্জন করেছেন বিভিন্ন গণমাধ্যম ইলেক্ট্রনিক প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিকরা। সোমবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহের টাউনহলের তারেক স্মৃতি অডিটরিয়ামে এ ঘটনা ঘটে।

উপস্থিত সাংবাদিকরা বলেন, মতবিনিময় সভায় আমরা ক্যামেরা ও সকল প্রস্তুতি সম্পন্ন করি। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রবেশ করেন এবং বলেন ‘সাংবাদিকদের থাকার দরকার নেই, আপনারা চলে যান।

শিক্ষামন্ত্রী এ-ও বলেন, সার্কিট হাউজের ডাকবাংলোতে সাংবাদিকদের সঙ্গে কথা বলব। তার এ কথা বলার পরই উপস্থিত বেশ কয়েকজন শিক্ষক সাংবাদিকদের জোর করে অশোভন আচরণ করে ধাক্কা দিয়ে অডিটোরিয়াম থেকে বের করে দেন। কেউ কেউ ‘ঘুষি’ মারতেও উদ্যত হন বলে অভিযোগ করেছেন সাংবাদিকরা।

এ ঘটনার পরই শিক্ষামন্ত্রীর অনুষ্ঠানটি বর্জন করে সকল সাংবাদিকরা বাহিরে অবস্থান নিয়েছেন। জানা গেছে, আজ সোমবার এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষ্যে ময়মনসিংহ শিক্ষাবোর্ড এবং ময়মনসিংহ অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ঘিরে এ ঘটনা ঘটে বলে জানান সাংবাদিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর