শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ত্রিশাল থানা পুলিশ ২শিশুকে নির্যাতন ও হত্যাচেষ্টা ঘটনায় প্রধান আসামী কে গ্রেফতার  ময়মনসিংহ বিভাগীয় তথ্য কমপ্লেক্সের বৃত্তিপ্রস্তর উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল দেড় শতাব্দীর ঐতিহ্যে বারুহাঁসের ‘বউ মেলা’ শাহজাদপুরে হত্যা মামলার আসামি বিএনপি নেতা আটক কুষ্টিয়ায় হাজী কল্যাণ পরিষদের বার্ষিক সমাবেশ চাচি-ভাতিজার ‘অবৈধ সম্পর্ক’ অভিযোগ; গফরগাঁওয়ে টাকার বিনিময়ে ধামাচাপা সলঙ্গায় ভুট্টার বাম্পার ফলন,কৃষকের মুখে হাসি গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি পদে প্রার্থী আরিফুল হক আরিফ কুষ্টিয়ায় হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল

Reporter Name / ১৫ Time View
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

মোঃমাসুদ রানা,

বিশেষ প্রতিনিধিঃ

 

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) খাগড়াছড়ি জেলার নির্বাচিত কমিটির নেতৃত্বে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান ও মহাসচিব।

বুধবার পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) এর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুজ্জামান মনির ও মহাসচিব মো.আলমগীর কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ইতিহাসে একমাত্র গণতান্ত্রিক পদ্ধতিতে জেলার ৯টি উপজেলা ও ৩টি পৌর কমিটির সন্মানিত কাউন্সিলরদের সরাসরি ভোটের মাধ্যমে বিপুল ভোটের ব্যবধানে ইঞ্জিনিয়ার মুহাম্মদ লোকমান হোসাইন-সভাপতি, এস এম মাসুম রানা-সাধারণ সম্পাদক ও মো: মোকতাদের হোসেন সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়।

পরবর্তীতে ২৩-০৮-২০২৫ ইং জাঁকজমকপূর্ণ বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তিন বছরের জন্য পূর্ণাঙ্গ জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়।

ইদানিং আমরা লক্ষ করছি যে পলাতক স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর পিসিএনপির থেকে বহিস্কৃত সাবেক সভাপতি কাজী মুজিবর রহমান তার কয়েকজন সাঙ্গোপাঙ্গ দোসর সহ নিজেদের পিঠ বাঁচাতে স্বঘোষিত বিভিন্ন পদ ব্যবহার করে আসছে। অনুরুপভাবে খাগড়াছড়ি জেলা পিসিএনপি কমিটির নির্বাচনে পরাজিত প্রার্থী সাবেক মন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা ও সাবেক জেলাপরিষদ চেয়ারম্যানের অপকর্মের সাথী এবং একটা সুনামধন্য বাহিনীর নাম বিক্রি করে বিভিন্ন অপকর্ম ও পদপদবী দখলকারী আব্দুল মজিদকে বাঁচাতে ও ধান্দাবাজীর ভাগাভাটোয়ারা করার জন্য কাজী মজিবুর রহমান আব্দুল মজিদের পক্ষ নিয়ে কোন কারন ছাড়াই নির্বাচিত কমিটি বাতিল দেখিয়ে তার অনুচর সেই আব্দুল মজিদকে আহবায়ক করে কমিটি ঘোষণা করে, যা কোনভাবেই গ্রহনযোগ্য নয়। উল্লেখ্য আবদুল মজিদ নির্বাচিত কমিটির সভাপতি লোকমান হোসেনের সাথে প্রতিদ্বন্দ্বীতা করে পরাজিত হয়েছিলেন।

পিসিএনপি যেকোনো গুরুত্বপূর্ণ বিষয়ে অবশ্যই স্থায়ী কমিটির মিটিংয়ের মাধ্যমে স্বিদ্ধান্ত নিয়ে থাকেন কিন্তু খাগড়াছড়ি জেলা কমিটি বিলুপ্ত করার ব্যাপারে স্থায়ী কমিটি কোন সিদ্ধান্ত নেননি। আওয়ামী দোসর কাজী মুজিবর রহমান তার দোসরদের ভিত্তি মজবুত করার জন্য এককভাবে ফ্যাসিষ্ট কায়দায় এমন ন্যক্কারজনক ঘটনার জন্ম দিয়েছে।

আমরা দ্বৈতহীনভাবে বলছি খাগড়াছড়ি জেলাতে লোকমান -মাসুম -মোক্তাদের কমিটিই বৈধ, এর বাহিরে গিয়ে কেউ অ-সাংগঠনিক কাজ করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ভাবে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর