কুষ্টিয়ায় হাজী কল্যাণ পরিষদের বার্ষিক সমাবেশ
রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ার মিরপুরে মিরপুর হাজী কল্যাণ পরিষদের বার্ষিক সমাবেশ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবে অনুষ্ঠিত হয়। উপজেলা হাজী কল্যাণ পরিষদের সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য আব্দুল গফুর বলেন, সমাজের ঐক্য, মানবিক মূল্যবোধ এবং ধর্মীয় শিক্ষা বিস্তারে এ ধরনের আয়োজন অপরিহার্য। তিনি আরও বলেন, “সমাজের উন্নয়ন ও মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে এ ধরনের সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” উপজেলা হাজী কল্যাণ পরিষদের প্রচার সম্পাদক আছাদুর রহমান বাবু’র পরিচালনায় এ সময়ে উপজেলা হাজি কল্যাণ পরিষদের উপদেষ্টা মুফতি আব্দুল হান্নান, মাও. জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সহ-সভাপতি হাফেজ মাওঃ আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান, ধর্মীয় সম্পাদক মুফতি হাবিবুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। সামাবেশ শেষে বিশিষ্ট ব্যক্তিবর্গকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।








