শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

তাড়াশে এমপি ভিপি আয়নুল হককে বর্ণাঢ্য সংবর্ধনা দিলেন মুক্তিযোদ্ধারা

Reporter Name / ৪২ Time View
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

 

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হককে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, তাড়াশ উপজেলা কমান্ড।

শনিবার (৪ এপ্রিল) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ হলরুমে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বীর মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন এবং নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান আরজু। শুরুতেই অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং পরে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, স. ম. আফসার আলী, তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, পৌর বিএনপির আহ্বায়ক তপন গোস্বামী, সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ইউসুফ খন্দকার এবং সদস্য সচিব এস এম আব্দুর রাজ্জাকসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা।

বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানিয়ে বলেন, তাড়াশের উন্নয়ন ও জনগণের কল্যাণে তার কার্যকর ভূমিকা থাকবে বলে তারা আশাবাদী। একই সঙ্গে মুক্তিযোদ্ধাদের অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করার আহ্বান জানান তারা।

সংবর্ধিত অতিথির বক্তব্যে এমপি ভিপি আয়নুল হক বলেন, “মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের ত্যাগ ও সংগ্রামের কারণেই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। তাদের অবদান কোনোদিন ভোলার নয়।”

তিনি আরও বলেন, “জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার পর বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত হয় আমাদের প্রিয় স্বাধীনতা। সেই মহান মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষায় আমি সবসময় কাজ করে যাব।”

তিনি মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের আশ্বাস দিয়ে বলেন, বর্তমান নেতৃত্বের অধীনে মুক্তিযোদ্ধাদের সকল সুযোগ-সুবিধা আরও সম্প্রসারিত করা হবে। পাশাপাশি তাড়াশ উপজেলার সার্বিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও জনসেবামূলক কার্যক্রম জোরদারের প্রতিশ্রুতিও দেন তিনি।

অনুষ্ঠানের শেষপর্যায়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর