শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জে কৃষকের বীজ আত্মসাৎ: ভ্রাম্যমাণ আদালতে ২ জনের জরিমানা

Reporter Name / ৩৪ Time View
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

 

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় কৃষকদের জন্য বরাদ্দকৃত সরকারি পাট বীজ আত্মসাতের অভিযোগে দুজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ২৩০ প্যাকেট পাটের বীজ উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার চরবুরুঙ্গী-তেকানি গ্রামের কৃষি বিভাগের ব্লক সুপারভাইজর মো. আব্দুস সালাম এবং ভানুডাঙ্গা-চালিতাডাঙ্গা গ্রামের ব্যবসায়ী মো. গোলাই। অভিযোগ রয়েছে, তারা কৃষকদের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত বীজ অবৈধভাবে মজুত ও বিক্রির চেষ্টা করছিলেন।

খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার সত্যতা নিশ্চিত করে। পরে চরপানাগাড়ি বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযান পরিচালনা করা হয়।

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, অভিযুক্ত ব্লক সুপারভাইজরকে ৫০ হাজার টাকা এবং ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি অনাদায়ে উভয়কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

তবে অভিযুক্তরা তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করায় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার অঙ্গীকার করে মুচলেকা দেওয়ায় তাদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

স্থানীয় কৃষকদের মধ্যে এ ঘটনায় ক্ষোভের সৃষ্টি হলেও প্রশাসনের দ্রুত পদক্ষেপে স্বস্তি ফিরেছে। কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকৃত কৃষকদের মাঝে সুষ্ঠুভাবে বীজ বিতরণ নিশ্চিত করতে নজরদারি আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর