শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

Reporter Name / ৩৯ Time View
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

 

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জেলা শাখার ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মাহমুদা পারভীন রনিকে আহ্বায়ক এবং আব্দুল্লাহ আল মামুন লিওনকে সদস্য সচিব করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) রাতে এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিকে আগামী ৬ মাসের জন্য দায়িত্ব প্রদান করা হয়েছে। একইসঙ্গে ১৫ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ রয়েছে।

নবগঠিত কমিটির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন লিওন জানান, শুক্রবার বিকেলে কমিটি অনুমোদন পায় এবং রাতে আনুষ্ঠানিক চিঠি হাতে পৌঁছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন কমিটির মাধ্যমে জেলায় দলীয় কার্যক্রম আরও গতিশীল হবে।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন— সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফ আজিজ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. আসলাম ও আয়েশা সিদ্দিকা এবং সাংগঠনিক সম্পাদক মাহমুদ কলি রবিন।

এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে মো. এনামুল হক ও মো. আব্দুল আলিম; যুগ্ম সদস্য সচিব হিসেবে হযরত আলী উসমান (দপ্তর), আনসার আলী, রেকাব সরকার সম্রাট ও মাসুম শেখ দায়িত্ব পেয়েছেন। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মুরাদুজ্জামান মাঈন।

কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে মো. ছারোয়ার, মো. জাহাঙ্গীর ও মো. আলমাছ সরকারকে।

দলীয় সূত্রে জানা গেছে, নতুন এই আহ্বায়ক কমিটি জেলার সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করা এবং দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনে কাজ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর