শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

কাজিপুরে ৪০ অসহায় পরিবারের মাঝে নলকূপ বিতরণ, সুপেয় পানির স্বস্তি

Reporter Name / ৪৮ Time View
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় দুঃস্থ ও হতদরিদ্র ৪০টি পরিবারের মাঝে নলকূপ বিতরণ করা হয়েছে। স্থানীয়দের দীর্ঘদিনের সুপেয় পানির সংকট দূর করতে এই উদ্যোগ গ্রহণ করে ‘দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’। শুক্রবার উপজেলার মাইজবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নলকূপ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ভয়েজ অব কাজিপুরের সাধারণ সম্পাদক ফার্মাসিস্ট কালাম আজাদ। তিনি বলেন, মাইজবাড়ি ইউনিয়ন যমুনা নদীর ভাঙনকবলিত একটি এলাকা হওয়ায় এখানকার মানুষ দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির সংকটে ভুগছে। এমন পরিস্থিতিতে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং মানবিক সহায়তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

সংগঠনটির প্রধান উপদেষ্টা এস এম আশরাফুল ইসলাম জানান, প্রতিটি সুবিধাভোগী পরিবারকে ৬০ ফুট পাইপ, ফিল্টারসহ একটি পূর্ণাঙ্গ নলকূপ স্থাপনের জন্য প্রয়োজনীয় সকল উপকরণ সরবরাহ করা হয়েছে। এর ফলে এসব পরিবার সহজেই নিরাপদ পানীয় পানি সংগ্রহ করতে পারবে এবং পানিবাহিত রোগের ঝুঁকিও কমে আসবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভয়েজ অব কাজিপুরের প্রতিষ্ঠাতা সভাপতি আশকারুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা আহ্বায়ক মুনতাসির মেহেদী হাসান, মাইজবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল খালেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নলকূপ পেয়ে উপকারভোগীদের মধ্যে দেখা গেছে স্বস্তি ও আনন্দের ছাপ। কুনকুনিয়া গ্রামের বৃদ্ধা হাসনা বেগম বলেন, এতদিন দূর-দূরান্ত থেকে কষ্ট করে পানি সংগ্রহ করতে হতো। এখন নিজের বাড়ির কাছেই নলকূপ পাওয়ায় সেই কষ্ট অনেকটাই লাঘব হয়েছে। একইভাবে সর্দারপাড়ার সুবিয়া খাতুন জানান, আগে অন্যের বাড়ি থেকে পানি আনতে হতো, এখন আর সেই কষ্ট করতে হবে না।

স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ শুধু পানির সংকট দূরই করবে না, বরং এলাকার জনস্বাস্থ্য উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর