শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে সিরাজগঞ্জ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে শিশুসহ ৫ জনের মৃত্যু রায়গঞ্জে এমপি আয়নুল হককে আদিবাসী ফোরামের ব্যতিক্রমী সংবর্ধনা রাজশাহীর তানোরে ১শত ৪৬ বোতল ফেনসিডিল সহ তিনজন গ্রেপ্তার  রামগড়ে সিএনজি পরিবহনে বাড়তি ভাড়া আদায়ে ভোগান্তিতে সাধারণ যাত্রীরা সিরাজগঞ্জ মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে ঢাকাগামী যাত্রীরা খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতা নীতিদত্ত চাকমা নিহত   কমলনগরে যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন মহান স্বাধীনতা দিবস তাড়াশে দুই মাস ধরে নিখোঁজ কিশোর শুভ—সন্তানের অপেক্ষায় প্রহর গুনছে পরিবার গফরগাঁওয়ে বালু উত্তোলন নিয়ে গ্রামবাসীর সাথে ছাত্রদলের সংঘর্ষ; ১১টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ  লংগদুতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জামায়াতের আলোচনা অনুষ্ঠিত

টাঙ্গাইলে সিরাজগঞ্জ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে শিশুসহ ৫ জনের মৃত্যু

Reporter Name / ৭ Time View
Update : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

 

​নিজস্ব প্রতিবেদক

​টাঙ্গাইলের কালিহাতীতে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক শিশু ও দুই নারীসহ একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ধলাটেংগর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের তেল ফুরিয়ে গেলে সেটি ধলাটেংগর এলাকায় থেমে যায়। বাসের অপেক্ষায় থাকতে থাকতে কয়েকজন যাত্রী মহাসড়কের পাশেই অবস্থিত রেললাইনের ওপর গিয়ে বসেন।

​রাত ৮টার দিকে সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় লাইনে বসে থাকা যাত্রীরা কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়।

​টাঙ্গাইল রেলস্টেশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:

​”বাসের তেল শেষ হয়ে যাওয়ায় যাত্রীরা নিচে নেমে রেললাইনে বসে বিশ্রাম নিচ্ছিলেন। অসাবধানতাবশত ট্রেনের নিচে কাটা পড়ে এক শিশু, দুই নারী ও দুই পুরুষ নিহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা সবাই একই পরিবারের সদস্য।”

​দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছেছে। তবে নিহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর