শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে সিরাজগঞ্জ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে শিশুসহ ৫ জনের মৃত্যু রায়গঞ্জে এমপি আয়নুল হককে আদিবাসী ফোরামের ব্যতিক্রমী সংবর্ধনা রাজশাহীর তানোরে ১শত ৪৬ বোতল ফেনসিডিল সহ তিনজন গ্রেপ্তার  রামগড়ে সিএনজি পরিবহনে বাড়তি ভাড়া আদায়ে ভোগান্তিতে সাধারণ যাত্রীরা সিরাজগঞ্জ মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে ঢাকাগামী যাত্রীরা খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতা নীতিদত্ত চাকমা নিহত   কমলনগরে যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন মহান স্বাধীনতা দিবস তাড়াশে দুই মাস ধরে নিখোঁজ কিশোর শুভ—সন্তানের অপেক্ষায় প্রহর গুনছে পরিবার গফরগাঁওয়ে বালু উত্তোলন নিয়ে গ্রামবাসীর সাথে ছাত্রদলের সংঘর্ষ; ১১টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ  লংগদুতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জামায়াতের আলোচনা অনুষ্ঠিত

রাজশাহীর তানোরে ১শত ৪৬ বোতল ফেনসিডিল সহ তিনজন গ্রেপ্তার 

Reporter Name / ১৪ Time View
Update : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

 

আশরাফুল ইসলাম রনজু তানোর (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর তানোর উপজেলায় অভিযান চালিয়ে ১৪৬ বোতল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

‎র‍্যাব-৫ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের যোগীশো এলাকায় মুন্ডুমালা-তানোর সড়কে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় একটি সন্দেহভাজন প্রাইভেটকারকে থামিয়ে তল্লাশি চালানো হলে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১৪৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

‎এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন—সদর উপজেলার সুন্দরপুর (বাগডাঙ্গা) এলাকার বাসিন্দা হাসিবুল ইসলাম জনি (৪০), শিবগঞ্জ উপজেলার কানসাট বাহালাবাড়ী এলাকার মনিরুল ইসলাম (২৫) এবং একই উপজেলার গুয়াবাড়ী চানপুর এলাকার জায়েদ হাসান (২২), যিনি প্রাইভেটকারটির চালক।

‎র‍্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদক সংগ্রহ করে তানোরসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা এ তথ্য স্বীকার করেছেন।

‎তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর