সিংড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ ইং পালিত
মোঃ জাকারিয়া মাসুদ, সিংড়া (নাটোর) প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদায় নাটোরের সিংড়ায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
দিবসটি উপলক্ষে আজ বৃহষ্পতিবার (২৬ মার্চ) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
এরপর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
পরে বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌর পরিষদ, থানা পুলিশের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল ৯ টায় সিংড়া কোর্টমাঠে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত ও সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নূর আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন।
এছাড়াও জাতীয় পতাকা উত্তোলনের সময় জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং কুচকাওয়াজে অংশ নেয় পুলিশ, আনসার, ভিডিপি, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ স্কাউট দল।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ তাশরিফুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট শামীম হোসেন, পৌর বিএনপির সদস্য মহিদুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুবেল আমিন, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আ ব ম আমান উল্লাহ, পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাদরুল উলা, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক এনতাজ আলী, উপজেলা এনসিপির আহ্বায়ক মাহাবুর হোসেন প্রমুখ।








