বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম
লংগদুতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জামায়াতের আলোচনা অনুষ্ঠিত স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে পুষ্পস্তবক অর্পণ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গীতা পাঠ নিয়ে জামায়াত এমপির আপত্তি, শোনেননি ইউএনও রাজশাহীর তানোরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় উদযাপন  স্বাধীনতা দিবসে দীঘিনালায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, ৩ শতাধিক রোগীর চিকিৎসা প্রদান লংগদুতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  কুষ্টিয়ায় আন্তর্জাতিক সাহিত্য নিকেতনের ঈদ পুনর্মিলনী ও মোড়ক উন্মোচন  ভোলাহাটে বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন চলে গেলেন না ফিরার দেশে গোপালগঞ্জে ফিলিং স্টেশনে কালোবাজারি: জরিমানা মাত্র ৬ হাজার টাকা, ক্ষোভ সিংড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ ইং পালিত

কুষ্টিয়ায় আন্তর্জাতিক সাহিত্য নিকেতনের ঈদ পুনর্মিলনী ও মোড়ক উন্মোচন 

Reporter Name / ১২ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়ায় আন্তর্জাতিক সাহিত্য নিকেতনের ঈদ পুনর্মিলনী ও নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলার মিরপুর প্রেসক্লাবের হলরুমে এ ঈদ পুনর্মিলনী ও মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক সাহিত্য নিকেতনেরে প্রতিষ্ঠাতা পরিচালক ড. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল করিম। এতে বিশেষ অতিথি ছিলেন লালন সাহিত্য একাডেমির সভাপতি সাহেদ মুশতার। স্বাগত বক্তব্য রাখেন আন্তর্জাতিক সাহিত্য নিকেতনের জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আ ন ম ফজলুর রহমান। আন্তর্জাতিক সাহিত্য নিকেতনের জেলা শাখার সহ-সভাপতি ডাঃ কাজী আনোয়ার হোসেন বাঘাবারোর পরিচালনায় এ সময়ে বক্তব্য রাখেন কুষ্টিয়া সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আসমান আলী, ভেড়ামারা পাঠচক্রের প্রকাশনা সম্পাদক এম জাহাঙ্গীর আলম, স্বরলিপি পাবলিকেশনের প্রকাশক জাতীয় কবিতা মঞ্চের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক লিপি আক্তার, আন্তর্জাতিক সাহিত্য নিকেতনের জেলা শাখার সহ-সভাপতি মওলা বকস, সাংগঠনিক সম্পাদক তামান্না তানজিল মিতা, ভেড়ামারা সরকারি কলেজের অধ্যাপক আনিছুর রহমান, কবি শেখ আক্তার, মিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ প্রিন্সিপাল রেজাউল করিমের লেখা জ্ঞানের মিছিলি ১ম খন্ড, ফরিদ উদ্দিনের লেখা সংসার ও আমি, ডাঃ কাজী আনোয়ার হোসেন বাঘাবারোর লেখা মানব দর্পন এবং নামাজ হজ্ব ও আমলের নিয়মকানুন বইয়ের মোড়ক উন্মোচন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর