বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম
লংগদুতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জামায়াতের আলোচনা অনুষ্ঠিত স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে পুষ্পস্তবক অর্পণ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গীতা পাঠ নিয়ে জামায়াত এমপির আপত্তি, শোনেননি ইউএনও রাজশাহীর তানোরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় উদযাপন  স্বাধীনতা দিবসে দীঘিনালায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, ৩ শতাধিক রোগীর চিকিৎসা প্রদান লংগদুতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  কুষ্টিয়ায় আন্তর্জাতিক সাহিত্য নিকেতনের ঈদ পুনর্মিলনী ও মোড়ক উন্মোচন  ভোলাহাটে বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন চলে গেলেন না ফিরার দেশে গোপালগঞ্জে ফিলিং স্টেশনে কালোবাজারি: জরিমানা মাত্র ৬ হাজার টাকা, ক্ষোভ সিংড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ ইং পালিত

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গীতা পাঠ নিয়ে জামায়াত এমপির আপত্তি, শোনেননি ইউএনও

Reporter Name / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

আশরাফুল ইসলাম রনজু তানোর (রাজশাহী) প্রতিনিধি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গীতা পাঠ করা যাবে না বলে নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের এমপি ও কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের বিরুদ্ধে। তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খানকে মোবাইল ফোনে তিনি এ নির্দেশনা দেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও। তবে এমপির এমন নির্দেশনা না ইউএনও অনুষ্ঠানকালে কোরআন তিলাওয়াতের পাশাপাশি গীতা পাঠও করান।

ইউএনও সাংবাদিকদের জানান, মোবাইল ফোনে এমপি স্যার আমাদের নির্দেশ দিয়েছিলেন শুধুমাত্র কোরআন তিলাওয়াত করতে হবে। কিন্তু রাষ্ট্রীয় অনুষ্ঠান রাষ্ট্রীয় নিয়মে পালন করতে হবে। তাই আমরা কোরআন ও গীতা উভয় পাঠ করানো হয়েছে।

এর আগে ২৫ মার্চ উপজেলা সম্মেলন কক্ষে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ওই সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেনসহ বিএনপির স্থানীয় নেতারা।

সভার সময় ইউএনও নাঈমা খান উপজেলা জামায়াতের আমিরকে বলেন, ‘এমপি স্যার তো গীতা পাঠ করতে নিষেধ করেছেন। আমরা কী করব?’ এই প্রশ্নের জবাবে মাওলানা আলমগীর হোসেন বলেন, ‘রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী অনুষ্ঠান পালন করুন।

এরপর আজ বৃহস্পতিবার তানোরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে কোরআন তিলাওয়াতের পাশাপাশি গীতা পাঠও করা হয়।

জানতে চাইলে উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেন বলেন, ‘ইউএনও সাহেবকে এভাবে বলেননি এমপি সাহেব। তিনি ধর্মীয় অনুষ্ঠানে গীতা পাঠ করা যাবে না বলেছিলেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে গীতা পাঠ করতে নিষেধ করেছিলেন এটি সঠিক নয়।

এ বিষয়ে এমপি অধ্যাপক মুজিবুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনে তিনি ফোন রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর