বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
রামগড়ের কৃতি সন্তান মোসলেহ্ উদ্দিন আহমদ, সিআইডি প্রধান হিসেবে যোগদান রাজশাহীর ‎তানোরে সিন্ডিকেটে দু’ সপ্তাহে বস্তার দাম বেড়েছে ডাবলেরও বেশি বিপাকে আলু চাষিরা  ‎ সিরাজগঞ্জে যমুনায় মাছ ধরার সময় জেলের জালে উঠে এল শিশুর মরদেহ মহান স্বাধীনতা দিবসে গোবিপ্রবিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ দীঘিনালায় তেলের তীব্র সংকট চরমে, পাম্পে “তেল নেই” স্টিকার—স্থবির জনজীবন, ভোগান্তিতে চালক ও পর্যটক কচাকাটায় বিয়ের প্রলোভনে ডেকে প্রেমিকাকে গণধর্ষণ যমুনার বুক এখন ফসলের মাঠ, বালুচরেই স্বপ্ন বুনছেন সিরাজগঞ্জের কৃষকেরা রাণীশংকৈলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ কমলনগরে গণহত্যা দিবস পালিত : আন্তর্জাতিক স্বীকৃতি দাবি ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে লংগদুতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

কমলনগরে গণহত্যা দিবস পালিত : আন্তর্জাতিক স্বীকৃতি দাবি

Reporter Name / ৩২ Time View
Update : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

 

মোখলেছুর রহমান ধনু

কমলনগর-রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাঙালি নিধনে পাকিস্তানি বাহিনীর নৃশংস গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানিয়ে লক্ষ্মীপুরের কমলনগরে গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন বুধবার উপজেলা পরিষদ  স্পন্দন কক্ষে আলোচনা সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত উজ জামানের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. আরাফাত হুসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা মাহবুবুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবু নুর সেলিম ও প্রেসক্লাব আহ্বায়ক মুছাকালিমুল্লাহ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীরা এদেশের জনগণের ওপর পরিকল্পিতভাবে ভয়াবহ নিপীড়ন চালায়। এই দমন-পীড়নের ফলে ব্যাপক প্রাণহানি ঘটে, লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয় এবং অসংখ্য নারী ভয়াবহ সহিংসতার শিকার হন। কিন্তু ইতিহাসের এ নিষ্ঠুরতম গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি এখনও মেলেনি। তাই তারা ‘৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে সংঘটিত মানবতাবিরোধী ওইসব ঘটনাবলিকে আন্তর্জাতিকভাবে ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর