শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
সলঙ্গায় অবৈধভাবে মজুত ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুই ব্যবসায়ীকে কারাদণ্ড দীঘিনালায় জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন গণভোটের রায় বাস্তবায়ন সরকারের নৈতিক দায়িত্ব ভোলাহাটে সরকারী নির্দেশনা ফুয়েল অ্যাপ বাধ্যতামূলক,অ্যাপ ছাড়া জ্বালানি বিক্রি বন্ধের নির্দেশ তাড়াশে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন: বিয়ের দাবিতে টানা অবস্থান, পালিয়ে গেছে প্রেমিকের পরিবার ভোলাহাটে বিশেষ অভিযানে ৯৮ বোতল ভারতীয় সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক কুষ্টিয়ায় ৩১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস  পাবনার ভাঙ্গুড়ায় ১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে তেল না পেয়ে মহাসড়ক অবরোধ, ঘণ্টাখানেক বন্ধ ছিল যান চলাচল দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে সরকারি আর্থিক সহায়তা বিতরণ

কুষ্টিয়ায় সরকারি তিন দপ্তরে চুরি 

Reporter Name / ৪০ Time View
Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া:

কুষ্টিয়ার মিরপুরে সরকারি তিনটি দপ্তরে চুরির ঘটনা ঘটেছে। জেলার মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সাব রেজিস্ট্রার কার্যালয় ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ে চুরি সংঘটিত হয়েছে। রোববার দিবাগত রাতের কোন এক সময় একযোগে এঘটনা ঘটে। সোমবার সকালে অফিস খুলতে এসে বিষয়টি কর্মকর্তা-কর্মচারীদের নজরে আসে। এঘটনায় গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয়েছে কি না তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষ। এমন চুরির ঘটনায় হতবাক সবাই।

পুলিশ ও সংশ্লিষ্ট অফিস সূত্র জানিয়েছে, রোববার দিবাগত রাতের কোন এক সময় তিনটি দপ্তরে পর্যায়ক্রমে একযোগে এ চুরির এঘটনা ঘটে। এসময় তিনটি দপ্তরের দরজারর তালা ও জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে চোর চক্র। এসময় সংশ্লিষ্ট দপ্তরের আলমিরায় থাকা নথিপত্রের ফাইল এলোমেলো অবস্থায় ছিল। এতে কোন গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয়েছে কি না তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। সকালে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন। কি কারণে এঘটনা তা রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম জানিয়েছে, এঘটনার পর দপ্তর গুলোতে পরিদর্শন করেছি। থানায় লিখিত অভিযোগ দেয়া হচ্ছে। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর