সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় সরকারি তিন দপ্তরে চুরি  স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী  তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করুক, সেটিই সরকারের প্রত্যাশা -তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির সভা খাল খনন কাজের উদ্বোধন করেন-এমপি আব্দুল মহিত তালুকদার  ২০ বছর ধরে নিজের জমি দখল নিতে ছোট ভাইয়ের বাধা, বোনকে বারবার মারধর শাজাহানপুরে স্বেচ্ছাসেবকদল নেতাদের বিরুদ্ধে চাঁদা আদায়ের ঘটনায় অভিযোগ  কমলনগরে ত্রাসের রাজত্ব কায়েম করেছে ‘সবুজ বাহিনী’: অতিষ্ঠ নারী ও শিশু, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তাড়াশে মহিষলুটি মৎস্য আড়তে ইফতার মাহফিল অনুষ্ঠিত

২০ বছর ধরে নিজের জমি দখল নিতে ছোট ভাইয়ের বাধা, বোনকে বারবার মারধর

Reporter Name / ২৪ Time View
Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬

 

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুরে প্রায় ২০ বছর যাবত পৈত্রিক সম্পত্তি দখল নিতে গিয়ে আপন সহোদর ছোট ভাই বাধা প্রদান করে আসছে। এমনকি জমিতে গেলে বারবার মারধর করে তাড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় ভূক্তভোগী বোনেরা স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবর বেশ কয়েকবার অভিযোগ করেও কোনো সুরাহা পাচ্ছেন না। এছাড়াও থানায় অভিযোগ করা হয়েছে ততোধিক বার। তাতেও সমাধান মিলেনি পিতা-মাতা হারা দুই বোন ও এক ভাগ্নির। ঘটনাটি ঘটেছে উপজেলার আশেকপুর ইউনিয়নের চাঙ্গুইর গ্রামে।

এ ঘটনায় ভূক্তভোগীর আপন ছোট ভাই সাইফুল ইসলাম (৫০) এর বিরুদ্ধে ৯ মার্চ সোমবার থানায় আরেকটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানাযায়, চাঙ্গুইর গ্রামের বাসিন্দা মৃতঃ আব্দুল আজিজের ৩ কন্যা সন্তান মোছাঃ আরজুমান বানু (৫৫) ও ঝরনা বেগম (৫২) এবং মৃত কন্যা আছমা আক্তার পারুলের একমাত্র মেয়ের নামে তাদের পিতা ও মাতার সম্পত্তি থেকে আপোস মিমাংসার মাধ্যমে ৮২ শতক জমির অংশীদার হয়। এর মধ্যে মায়ের সম্পত্তির অংশ থেকে ৩৬ শতক জমির দলিল মূলে অংশীদার। বাবা মৃত্যুর পর থেকে ছোট ভাই সাইফুল ইসলাম সম্পূর্ণ জমি জোর জবরদস্তি করে চাষাবাদ করে আসছে। এভাবে প্রায় ২০ বছর ধরে উক্ত জমিতে বোন ও ভাগ্নিকে দখল করতে দেয়নি। এঘটনায় অভিযুক্ত ছোট ভাই দফায় দফায় বোন ও ভাগ্নিকে জমি দখলে বাধা নিজে ভোগ দখল করে যাচ্ছে। এমনকি বেশ কয়েকবার মারধর করে তাড়িয়ে দিয়েছে।

এমতাবস্থায় গতকাল ৮ মার্চ রোববার সকাল ৮টার সময় অভিযুক্ত ছোট ভাই জোরপূর্বক তাদের জমিতে ধান রোপণ করে জমি দখলের চেষ্টা করেন। খবর পেয়ে আরজুমান বানু ও তার বোন মোছাঃ ঝরনা বেগম ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে আরজুমান বানু ও তার বোনকে মারধর করে আহত করা হয়। এমন সময় তাদের চিৎকারে স্থানীয় লোকজন এসে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

এবিষয়ে ভুক্তভোগী আরজুমান বানু বলেন, হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বিষয়টি নিকট আত্মীয়-স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। এঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তিনি।

এব্যাপারে অভিযুক্ত সাইফুল ইসলামকে মুঠোফোনে বারবার ফোন করা হলে তিনি কোনো সাড়া দেননি।

এঘটনায় শাজাহানপুর থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, জমিজমা সংক্রান্ত বিরোধে মারধরের ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর