শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
তৃণমূলের সাহসী কলমযোদ্ধা ও মানবতার সেবক সাংবাদিক মোখলেছুর রহমান ধনু নবায়নযোগ্য জ্বালানিতে বাংলাদেশের নতুন দিগন্ত,সিরাজগঞ্জ সোলার পার্কের বহুমুখী সাফল্য ও সম্ভাবনা তাড়াশে মেয়র পদে সোলায়মান হোসেন সিহাবকে দেখতে চায় সর্বস্তরের জনগণ তাড়াশ পৌর শহরে অবকাঠামো উন্নয়নে বেহাল চিত্র, বাড়ছে জনদুর্ভোগ জলাশয় ইজারা নিয়ে রণক্ষেত্র রায়গঞ্জ,সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, আহত ১৫ কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব

তৃণমূলের সাহসী কলমযোদ্ধা ও মানবতার সেবক সাংবাদিক মোখলেছুর রহমান ধনু

Reporter Name / ৪ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিনিধি:

লক্ষ্মীপুর জেলার উপকূলীয় জনপদ কমলনগরের সাংবাদিকতায় এক নির্ভীক ও আস্থার নাম মোখলেছুর রহমান ধনু। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে তিনি তৃণমূলের অবহেলিত মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করে যাচ্ছেন। প্রতিকূল পরিবেশ আর প্রভাবশালী মহলের রক্তচক্ষু উপেক্ষা করে সত্য প্রকাশে আপসহীন এই কলমযোদ্ধা বর্তমানে জাতীয় দৈনিক ‘সময়ের আলো’ (আমিন মোহাম্মদ গ্রুপ)-এর রামগতি-কমলনগর প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

সাংবাদিক ধনুর পথচলা শুরু ২০০৫ সালে লক্ষ্মীপুরের স্থানীয় দৈনিক ‘ভোরের মালঞ্চ’ ও ‘সাপ্তাহিক এলান’ পত্রিকার মাধ্যমে। দীর্ঘ ক্যারিয়ারে তিনি সত্যের সন্ধানে ছুটে চলেছেন গ্রাম থেকে গ্রামে। ২০১৫ সালে দৈনিক ‘দিনকাল’ পত্রিকায় কাজ করার সময় স্থানীয় দুর্নীতিবাজ মহলের রোষানলে পড়ে লাঞ্ছিত হলেও পিছু হটেননি তিনি। বরং সেই অভিজ্ঞতা তাকে করে তুলেছে আরও শাণিত। বর্তমানে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে তার কলম এক আতঙ্কের নাম।

কেবল সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ নন মোখলেছুর রহমান ধনু। তিনি একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মীও। তার ব্যক্তিগত প্রচেষ্টায় প্রায় ১০০টি নদীভাঙা পরিবার পেয়েছে সরকারি মাথা গোঁজার ঠাঁই। অসহায় মানুষদের বয়স্ক ভাতা ও বিধবা ভাতার মতো সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করতে তিনি দাপ্তরিক দ্বারে দ্বারে ঘুরে নিরলস কাজ করে যাচ্ছেন। এছাড়া হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমেও তিনি আর্তমানবতার সেবা দিয়ে আসছেন।

পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও পরিবেশবাদী সংগঠনের গুরুত্বপূর্ণ পদে আসীন রয়েছেন। বর্তমানে তিনি:

যুগ্ম সাধারণ সম্পাদক: কমলনগর প্রেসক্লাব।সাধারণ সম্পাদক: রামগতি রিপোর্টার্স ক্লাব।সাধারণ সম্পাদক: ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি (ক্যাব), কমলনগর।আহ্বায়ক: লক্ষ্মীপুর জেলা পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটি।সাধারণ সম্পাদক: ডাক্তারপাড়া হোসাইনীয়া নুরানী মাদ্রাসা।সদস্য: মাতব্বর নগর কামিল মাদ্রাসা পরিচালনা কমিটি।কো-চেয়ারম্যান: এশিয়া ছিন্নমূল মানবাধিকার সংস্থা (কমলনগর শাখা)।

কমলনগর উপজেলার ২নং ওয়ার্ড চর ঠিকা গ্রামের (চর কাদিরা ইউনিয়ন) এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। বাবা মোহসীন সদ্দার ছিলেন একজন দিনমজুর এবং মা মনোয়ারা বেগম গৃহিণী। অত্যন্ত সাধারণ পরিবার থেকে উঠে আসা ধনু হাজির হাট মিল্লাত একাডেমি থেকে ১৯৯৭ সালে এসএসসি এবং নোয়াখালী বাদের হাট কলেজ থেকে ২০০১ সালে এইচএসসি সম্পন্ন করেন। অভাব-অনটনের মাঝে বড় হলেও তিনি কখনো নিজের নীতি ও আদর্শের সাথে আপস করেননি।

স্থানীয় সাধারণ মানুষের মতে, মোখলেছুর রহমান ধনু কেবল একজন সাংবাদিক নন, তিনি এলাকার উন্নয়ন ও ন্যায়বিচারের এক অতন্দ্র প্রহরী। তার সাহসিকতা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা তাকে সাধারণ মানুষের হৃদয়ে একটি বিশেষ আসনে অধিষ্ঠিত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর