শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

সিরাজগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

Reporter Name / ৭৩ Time View
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. সোনাকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। গত রোববার (১১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ সদর থানাধীন বাজার স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।​গ্রেপ্তারকৃত সোনা সিরাজগঞ্জ সদর উপজেলার সাহেদ নগর বেপারীপাড়া এলাকার মৃত ইসলামের ছেলে। র‍্যাব-১২-এর সহকারী পুলিশ সুপার (অপস অফিসার) মো. উসমান গণি জানান, ২০২০ সালের ২ মার্চ মো. সোনার বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার বিচারিক প্রক্রিয়া শেষে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত-১ তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই সোনা দেশের বিভিন্ন স্থানে পরিচয় গোপন করে আত্মগোপনে ছিলেন।​গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২-এর একটি চৌকস আভিযানিক দল রোববার বিকেলে বাজার স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর