শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ  তাড়াশে ধানের শীষে ভোট চাইলেন পৌর বিএনপি বগুড়ায় দোকান চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার ওয়াদুদ ভুইয়ার ধানের শীষের পক্ষে রামগড় প্রবীন বিএনপি উপদেষ্টা কমিটির গণসংযোগ  তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ শান্তিপূর্ণ দেশে পরিনত হবে- মেজর হাফিজ রামগড়ে অগ্নিকান্ডে পুড়ে ছাই স’মিল সহ তিন ব্যবসা প্রতিষ্ঠান দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রাষ্ট্রবিরোধী ও বিভ্রান্তিকর শব্দচয়ন ব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ দীঘিনালায় একাধিক মামলার পরোয়াভুক্ত আসামী গ্রেফতার,তিন মাসের কারাদণ্ড ও দুই লক্ষ টাকা জরিমানা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খাগড়াছড়ি জেলা কমিটি আট জন বিবৃতি মাধ্যমে প্রত্যাহার করেছেন

খেজুরের রসে জীবিকা নির্বাহ করছেন গাছি আব্দুল মান্নান 

Reporter Name / ২৪ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

 

 

মোঃ আখতার হোসেন হিরন :

শীতকালে খেজুরের রসের চাহিদা বেড়ে যায়,সিরাজগঞ্জের সলঙ্গা অঞ্চলে মানুষের সেই চাহিদা মেটাচ্ছেন গাছি আব্দুল মান্নান (৭০)। তিনি দীর্ঘ ৩০ বছর ধরে আশেপাশের গ্রাম গুলোতে শীতের সকালে খেজুর রস লাগবে খেজুর রস! এরকম হাকডাকে রস বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তবে এখন খেজুর গাছ কমে যাওয়ায় তাকে আর গ্রামে গ্রামে ঘুরে রস বিক্রি করতে হয়না। তার খেজুরের রসের টানে বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন মানুষ ভিড় জমান গাছি আব্দুল মান্নানের বাড়িতে।

 

তার নিজের কয়েকটি গাছ সহ আশেপাশের বিভিন্ন গ্রাম ঘুরে খেজুর গাছ থেকে রস পেরে/ কিনে মৌসুমি ব্যবসা করে যাচ্ছেন। এ বছর ২০/২৫টি খেজুর গাছ পরিচর্যা করে মৌসুমি চুক্তিতে গাছগুলো থেকে প্রতিদিন অন্তত ৫০-৬০ লিটার রস সংগ্রহ করেন। লিটারপ্রতি ৮০-১০০ টাকা বিক্রি করেন।

 

গাছি আব্দুল মান্নান বলেন, ‌আমার গ্রামসহ আশেপাশের কয়েকটি গ্রাম থেকে ২০-২৫ টি খেজুর গাছ লাগিয়েছি।

ডিসেম্বর মাসের শেষ দিক থেকে রস নামানো শুরু করে এখন রস বিক্রি করে যাচ্ছি।

 

আমি ভোররাত থেকে রস নামিয়ে থাকি। প্রতি লিটার ৮০-১০০ টাকা দরে মানুষকে দেই। এখানে খেজুরের গাছ কম থাকায় ব্যাপক চাহিদা আছে। তিনি আরও বলেন, ‘রসের ব্যবসা মাত্র তিন মাসের। পুরো বছর এই তিন মাসের অপেক্ষায় থাকি। ডিসেম্বর থেকে গাছের পরিচর্যায় আমি কাজ করছি। খেজুরের রস নিতে এসে না পেয়ে ফিরে যাচ্ছিলেন রাকিবুল। তিনি বলেন, রস পাওয়া যাবে বলে সিরাজগঞ্জ রোড থেকে এসেছিলাম। তবে আমরা অবেলায় আসার কারণে আজ পাইনি। অন্য কোনো দিন সময় অনুযায়ী আবার আসবো। সিরাজগঞ্জে খেজুরের রস বিক্রির এই মৌসুমি ব্যবসা গ্রামীণ অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ উপায় হিসেবে প্রান্তিক কৃষকদের জীবিকা নির্বাহ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর