শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানিতে বাংলাদেশের নতুন দিগন্ত,সিরাজগঞ্জ সোলার পার্কের বহুমুখী সাফল্য ও সম্ভাবনা তাড়াশে মেয়র পদে সোলায়মান হোসেন সিহাবকে দেখতে চায় সর্বস্তরের জনগণ তাড়াশ পৌর শহরে অবকাঠামো উন্নয়নে বেহাল চিত্র, বাড়ছে জনদুর্ভোগ জলাশয় ইজারা নিয়ে রণক্ষেত্র রায়গঞ্জ,সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, আহত ১৫ কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা

লংগদুতে ভুয়া ডিজিএফআই পরিচয়ে চাঁদাবাজি! হাতেনাতে আটক ৪ জন

Reporter Name / ৪৫ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

 

মোঃ এরশাদ আলী, লংগদু রাঙামাটি :-

রাঙ্গামাটির লংগদুতে জুয়াড়িদের আটকে নিজেদের ডিজিএফআই পরিচয় দিয়ে নগদ অর্থ মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার সময় জনতার হাতে আটক হয়েছে চার জন ।

১১ জানুয়ারী(রবিবার) সন্ধ্যায় উপজেলার বাইট্টাপাড়া এলাকায় জুয়া খেলারত জুয়াড়িদের আটকে নগদ টাকা মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে নিজেদের ডিজিএফআই পরিচয় দিলে হাতেনাতে আটক হন ৪ যুবক । পরবর্তীতে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা তাদের পুলিশে দেওয়া হয়।

জানা যায়, এক পক্ষ জুয়া খেলার উদ্দেশ্যে সেগুনবাগান এলাকায় উপস্থিত হলে অপর পক্ষের ০৪ (চার) জন ব্যক্তি নিজেদের ডিজিএফআই সদস্য হিসেবে পরিচয় প্রদান করে জুয়া খেলার সময় তাদের আটক করে। এ সময় তারা নগদ টাকা ও মোবাইল ফোন জোরপূর্বক হাতিয়ে নেয় এবং মারধর করে।

পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট সকল ব্যক্তিকে লংগদু জোনে নিয়ে আসে এবং তাদের নিকট হতে প্রাথমিক জবানবন্দি নিয়ে পুলিশে সৌপর্দ করা হয়।

অভিযুক্তরা হলেন ১। কসাই একরামুল হক (২৫) পিং- মৃত শাহাবুদ্দিন, ২। মোটরসাইকেল চালক রাজু আহমেদ পিং- খলিলুর রহমান, ৩। পিকআপ চালক মোঃ ইয়াছিন পিং- মৃত আঃ ছামাদ ও মোঃ শাহ জাহান পিং- মেহের আলী, সর্বসাং বাইট্টাপাড়া, লংগদু, রাঙ্গামাটি পার্বত্য জেলা।

এ বিষয়ে লংগদু থানার ওসি (তদন্ত) স্বরজিৎ দে জানান, আইনী প্রক্রিয়ার মাধ্যমে তাদের আদালতে প্রেরণ করার কার্যক্রম চলমান রয়েছে। আগামীকাল সকালে আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর