সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

সারাদেশে নির্মাণাধীন ২২টি নবনির্মিত গৃহের অংশ হিসেবে রাঙ্গামাটির নানিয়ারচরে একটি গৃহের শুভ উদ্বোধন অনুষ্ঠিত 

Reporter Name / ৫০ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

 

‎মোঃ এরশাদ আলী, ‎লংগদু প্রতিনিধি-

‎বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মানবিক কল্যাণমূলক ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে গৃহহীন ও অস্বচ্ছল ভিডিপি সদস্যদের জন্য নবনির্মিত ২২টি গৃহের মধ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা নানিয়ারচরেও একটি ঘরের শুভ উদ্বোধন করা হয়েছে।

১১ জানুয়ারি (রবিবার) বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমি গাজীপুর জেলার সফিপুরের অবস্থিত আনসার ভিডিপি একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব গৃহের উদ্বোধন ঘোষণা করেন আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি।

‎প্রতি অর্থবছরের ন্যায় ২০২৪–২০২৫ অর্থবছরের ২টি ধাপের ১ম ধাপে বিভিন্ন জেলার জন্য বরাদ্দকৃত ২২টি নবনির্মিত গৃহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টেলিকনফারেন্সিংয়ের মাধ্যমে সংশ্লিষ্ট জেলাগুলোতে নির্মিত গৃহগুলোর শুভ উদ্বোধন ঘোষণা করেন। তারই ধারাবাহিকতায় রাঙ্গামাটির দূর্গম নানিয়ারচরে একটি গৃহের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

‎উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আনসার বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে সকল রেঞ্জ কমান্ডার, জেলা কমান্ড্যান্ট এবং নবনির্মিত গৃহপ্রাপ্ত ২২ জন ভিডিপি সদস্য অনলাইন প্ল্যাটফর্ম “জুম অ্যাপ”-এর মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

‎উল্লখ্য যে, আনসার ভিডিপির বর্তমান মহাপরিচালক মহোদয় দায়িত্ব গ্রহণের পর থেকেই বাহিনীর সার্বিক উন্নয়ন ও সদস্যদের আর্থ-সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নানামুখী কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করে আসছেন। এরই অংশ হিসেবে অস্বচ্ছল ও গৃহহীন ভিডিপি সদস্যদের জন্য গৃহ নির্মাণ ও বিতরণ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

‎সংশ্লিষ্ট বাহিনীর সূত্রে জানা যায়, এই কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে এবং পরবর্তী ধাপে আরও ২০ জন অস্বচ্ছল ও গৃহহীন ভিডিপি সদস্যের মাঝে নতুন গৃহ বিতরণ করা হবে। এই উদ্যোগ শুধু একটি গৃহেই সীমাবদ্ধ নয়; বরং এটি আত্মমর্যাদা, নিরাপত্তা ও একটি সুন্দর আগামীট ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে গৃহীত একটি মানবিক পদক্ষেপ।

‎‎এদিকে রাঙ্গামাটির নানিয়ারচরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনসার ভিডিপির রাঙ্গামাটি জেলা কমান্ড্যান্ট মোঃ আনোয়ার হোসেন, বিপিএম।

‎এসময় উপকারভোগী অস্বচ্ছল ও গৃহহীন ভিডিপি সদস্যরা নতুন ঘর পেয়ে বাহিনীর মহাপরিচালক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও দেশের মানুষের কল্যাণে সততা এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর