মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় সরকারি তিন দপ্তরে চুরি  স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী  তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করুক, সেটিই সরকারের প্রত্যাশা -তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির সভা খাল খনন কাজের উদ্বোধন করেন-এমপি আব্দুল মহিত তালুকদার  ২০ বছর ধরে নিজের জমি দখল নিতে ছোট ভাইয়ের বাধা, বোনকে বারবার মারধর শাজাহানপুরে স্বেচ্ছাসেবকদল নেতাদের বিরুদ্ধে চাঁদা আদায়ের ঘটনায় অভিযোগ  কমলনগরে ত্রাসের রাজত্ব কায়েম করেছে ‘সবুজ বাহিনী’: অতিষ্ঠ নারী ও শিশু, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তাড়াশে মহিষলুটি মৎস্য আড়তে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বছরের শুরুতে কাসেম পাড়ায় সিএইচটি সম্প্রীতি জোট এর পরিচয় নিশ্চিত করে সম্প্রীতি স্থাপনের আহবান 

Reporter Name / ৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

মোঃমাসুদ রানা, বিশেষ প্রতিনিধিঃ

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে সিএইচটি সম্প্রীতি জোট আজ ০১ জানুয়ারি বছরের শুরুতে কাসেম পাড়ায় সিএইচটি সম্প্রীতি জোট এর পরিচয় নিশ্চিত করে সম্প্রীতি স্থাপনের আহবান জানিয়ে সচেতনতা মূলক লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সম্প্রীতি জোটের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং শাক, কেন্দ্রীয় সদস্য শাহীন আলম, বান্দরবান জেলার সংগঠক অং সি থোয়াই মারমা, শরিফুল এবং সংগঠনের অন্যান্য পর্যায়ের নেতৃবৃন্দ। তাঁরা মুসল্লি ও স্থানীয় জনগণের হাতে লিফলেট তুলে দিয়ে পার্বত্য চট্টগ্রামে শান্তি, সহাবস্থান ও বৈষম্যমুক্ত সমাজ গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

লিফলেটে পার্বত্য অঞ্চলের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণ, ভূমি সমস্যার ন্যায়সংগত সমাধান, চাঁদাবাজি ও সহিংসতা বন্ধ, বৈষম্যহীন সহাবস্থান এবং সকল জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করার দাবিসহ দীর্ঘমেয়াদি শান্তির জন্য গুরুত্বপূর্ণ বার্তা যুক্ত করা হয়েছে।

ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং শাক বলেন, পার্বত্য চট্টগ্রামের বাসীন্দারা বাংলাদেশের নাগরিক হয়েও ১৯৭২ সালের সংবিধানে পরিচালিত না হয়ে ১৯০০ সনের ব্রিটিশ রেগুলেশন আইন দ্বারা পরিচালিত হচ্ছে। তাই এই অঞ্চলের বাসিন্দাদের ব্রিটিশের নাগরিক হিসেবে আখ্যায়িত করেন। দেশে দ্বৈত আইন বাতিল না হলে স্থায়ী শান্তি ফিরবে না।পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে সব শ্রেণি-পেশার মানুষকে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মূল্যবোধে একত্রিত হতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে বিভেদ, সহিংসতা ও উসকানিমূলক রাজনীতি থেকে দূরে রেখে উন্নয়ন ও নিরাপত্তার পথে এগিয়ে যেতে হবে।”

আগামী এক মাস ধরে পার্বত্য চট্টগ্রামের বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি-এই তিন জেলায় ধারাবাহিকভাবে লিফলেট বিতরণ ক্যাম্পেইন পরিচালিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর