সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়নপত্র উত্তোলন করলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন

Reporter Name / ৫৯ Time View
Update : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

আশরাফুল ইসলাম রনজু তানোর (রাজশাহী) প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মনোনয়নপত্র উত্তোলন করেছেন দলটির মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গোদাগাড়ী উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় থেকে বিএনপির নেতাকর্মীরা তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ উপলক্ষে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিনের নেতৃত্বে গোদাগাড়ী ও তানোর উপজেলার বিপুলসংখ্যক বিএনপি নেতাকর্মীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন নম্বর ৫২, রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনে তিনি বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গত ৩ নভেম্বর দলীয় ঘোষণার মাধ্যমে বিএনপি তাকে এ আসনের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়।

মনোনয়নপত্র উত্তোলনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে গোদাগাড়ী–তানোর এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করা হবে। তিনি এলাকার উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, চাঁদাবাজিমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ, পদ্মা নদীর বাঁধের পূর্ণাঙ্গ নির্মাণ, বেকারত্ব নিরসনে শিল্পকারখানা স্থাপন, কৃষকদের জন্য কৃষি কার্ড চালু এবং হতদরিদ্র পরিবারের জন্য ফ্যামিলি কার্ড প্রদানের কথা উল্লেখ করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. সদর উদ্দিন, গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুস সালাম শাওয়াল, গোদাগাড়ী পৌরসভার সাবেক মেয়র মো. আনারুল ইসলাম, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. আব্দুল মালেক, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম অরণ্য কুসুম, মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এহসানুল কবির টুকু, তানোর উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, গোদাগাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হাসানুজ্জামান পাইলটসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মনোনয়নপত্র উত্তোলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়, যা নির্বাচনী মাঠে বিএনপির শক্ত অবস্থানের বার্তা দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর