মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় সরকারি তিন দপ্তরে চুরি  স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী  তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করুক, সেটিই সরকারের প্রত্যাশা -তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির সভা খাল খনন কাজের উদ্বোধন করেন-এমপি আব্দুল মহিত তালুকদার  ২০ বছর ধরে নিজের জমি দখল নিতে ছোট ভাইয়ের বাধা, বোনকে বারবার মারধর শাজাহানপুরে স্বেচ্ছাসেবকদল নেতাদের বিরুদ্ধে চাঁদা আদায়ের ঘটনায় অভিযোগ  কমলনগরে ত্রাসের রাজত্ব কায়েম করেছে ‘সবুজ বাহিনী’: অতিষ্ঠ নারী ও শিশু, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তাড়াশে মহিষলুটি মৎস্য আড়তে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর নিহত 

Reporter Name / ৫৫ Time View
Update : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়ায় বেপরোয়া গতির ট্রলির ধাক্কায় অজ্ঞাত পরিচয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৬টায় কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু এলাকায় এদুর্ঘটনা ঘটে। এঘটনায় এখনো নিহতের নাম পরিচয় জানা যায়নি। নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, সকালে কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতুর ওপর দিয়ে মোটরসাইকেল আরোহী কুষ্টিয়া শহরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। একই সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রলি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং নাম পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। কুষ্টিয়া মডেল থানায় ওসি কবির হোসেন মাতুব্বর এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,নিহতের নাম পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর