মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় সরকারি তিন দপ্তরে চুরি  স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী  তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করুক, সেটিই সরকারের প্রত্যাশা -তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির সভা খাল খনন কাজের উদ্বোধন করেন-এমপি আব্দুল মহিত তালুকদার  ২০ বছর ধরে নিজের জমি দখল নিতে ছোট ভাইয়ের বাধা, বোনকে বারবার মারধর শাজাহানপুরে স্বেচ্ছাসেবকদল নেতাদের বিরুদ্ধে চাঁদা আদায়ের ঘটনায় অভিযোগ  কমলনগরে ত্রাসের রাজত্ব কায়েম করেছে ‘সবুজ বাহিনী’: অতিষ্ঠ নারী ও শিশু, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তাড়াশে মহিষলুটি মৎস্য আড়তে ইফতার মাহফিল অনুষ্ঠিত

শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত 

Reporter Name / ৭১ Time View
Update : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

 

নাজিরুল ইসলাম, শাজাহানপুর বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুরে পারতেখুর সোনালী সংঘের উদ্যোগে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) পারতেখুর এলাকাবাসীর আয়োজনে দক্ষিণ পারতেখুর উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের সভাপতি শাজাহানপুর থানা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মখদুম মোস্তাহিদ বিল্লাহ মিল্টনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন সাবেক শাজাহানপুর থানা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আবুল বাশার।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাজাহানপুর বিএনপি নেতা এ টি এম শহিদুল ইসলাম, আশেকপুর ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান নান্নু, বিএনপি নেতা তাইজুল ইসলাম, শাজাহানপুর থানা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন,

ছাত্রনেতা সেলিম পারভেজ, আশেকপুর ইউনিয়ন মোনায়ারুল ইসলাম হেলাল, শামীনুর রহমান ঠান্ডা, সোহেল রানা, ছাত্রদল নেতা নাঈম ইসলাম শিমু, নাহিদ, আইয়ুব শামীম প্রমুখ।

টুর্নামেন্টের এই ম্যাচে ডোমনপুকুর হিন্দুপাড়া সোনার বাংলা ক্লাবকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে মহাস্থান বিপুল ফুটবল একাডেমি বিজয়ের গৌরব অর্জন করেন। টান টান উত্তেজনাপূর্ণ এই খেলাকে কেন্দ্র করে মাঠে ব্যাপক দর্শকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর