মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় সরকারি তিন দপ্তরে চুরি  স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী  তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করুক, সেটিই সরকারের প্রত্যাশা -তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির সভা খাল খনন কাজের উদ্বোধন করেন-এমপি আব্দুল মহিত তালুকদার  ২০ বছর ধরে নিজের জমি দখল নিতে ছোট ভাইয়ের বাধা, বোনকে বারবার মারধর শাজাহানপুরে স্বেচ্ছাসেবকদল নেতাদের বিরুদ্ধে চাঁদা আদায়ের ঘটনায় অভিযোগ  কমলনগরে ত্রাসের রাজত্ব কায়েম করেছে ‘সবুজ বাহিনী’: অতিষ্ঠ নারী ও শিশু, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তাড়াশে মহিষলুটি মৎস্য আড়তে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজশাহীর তানোরে গৃহবধূকে অপহরণ করে আটকে রেখে ধর্ষণের অভিযোগ 

Reporter Name / ১০৫ Time View
Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

আশরাফুল ইসলাম রনজু তানোর) রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর তানোরে এক গৃহবধূকে (৩৪) দুই সন্তানের জননীকে অপহরণ করে ভাড়া বাড়িতে দুই দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ভুক্তভোগী গৃহবধু বাদী হয়ে ৩ জনকে আসামী করে তানোর থানায় একটি এজাহার দায়ের করেছেন।

অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬ নভেম্বর বিকেল ৩টার দিকে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের একটি গ্রামের ওই গৃহবধূকে তার স্বামী বাড়িতে না থাকার সুযোগে জোরপূর্বক তুলে নেয় স্থানীয় আসামি পক্ষের লোকজন। অভিযুক্তরা হলেন— সাহাপুর গ্রামের সুমন (৪৫), শফিকুল ইসলাম (৪৭) এবং পলাশ (৪২)।

অভিযোগে বলা হয়েছে, ওইদিন অভিযুক্ত সুমন অপর দুই আসামীর সহযোগিতায় ভয়ভীতি দেখিয়ে রাত সাড়ে ১১টার দিকে ভুক্তভোগীকে বাসযোগে রাজশাহী থেকে ঢাকায় নিয়ে যায়। সেখানে ভাড়া করা রুমে দুই দিন আটকে রেখে সুমন তাঁর ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে ২৮ নভেম্বর তাঁকে রাজশাহীতে ফিরিয়ে এনে বাসস্ট্যান্ডে ফেলে রেখে পালিয়ে যায় সুমন।

ওই গৃহবধূ দুই সন্তানের মা। বর্তমানে তিনি তানোর উপজেলাধীন কলমা ইউনিয়নের একটি গ্রামে বাবার বাড়িতে অবস্থান করছেন। ভুক্তভোগী অভিযোগে আরো উল্লেখ করেছেন, ঘটনার পর আসামিপক্ষ বিভিন্নভাবে তাঁকে ও তার পরিবারকে হুমকি দিচ্ছে। শফিকুলসহ অভিযুক্তরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় পরিবারটি এখন নিরাপত্তাহীনতায় রয়েছে।

এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, “ভুক্তভোগীর অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর