শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

২৭ লাখ টাকা ব্যয়ে গ্রামীণ সড়ক মেরামত কাজের উদ্বোধন

Reporter Name / ১০৭ Time View
Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

নাজিরুল ইসলাম, শাজাহানপুর বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুরে গ্রামীণ সড়ক মেরামত বাবদ ২৭ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলার খরনা ইউনিয়নের রাজবাড়ী-কালুদাম গ্রামে যায়ায়াত করার ২৫০ মিটার রাস্তা ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আবেদা কনস্ট্রাকশন বগুড়া এই কার্পেটিং কাজের শুভ সুচনা করেন।

কার্পেটিং কাজের উদ্বোধন করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির নির্বাহী সদস্য আলী হায়দার তোতা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, শাজাহানপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজিবুল আলম সজিব, খরনা ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজার রহমান কাজল, সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী রনি, বিএনপি নেতা মহতাব উদ্দিন সন্টু, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মুনিম, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক (ঠিকাদার) মোশারফ হাসান, বিএনপি নেতা রেজাউল ইসলাম, আরমান হোসেন রকি, বাবলু, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বাবলু মন্ডল প্রমুখ।

উদ্বোধন শেষে শাজাহানপুর উপজেলার আগামীতে উন্নয়ন পরিকল্পনার চিত্র তুলে ধরেন জননেতা শাহীন। পরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর