শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

কু‌ষ্টিয়ায় রাজ‌মি‌স্ত্রির বা‌ড়ি থে‌কে অস্ত্র উদ্ধার

Reporter Name / ১০৮ Time View
Update : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কু‌ষ্টিয়া

কুষ্টিয়ার খোকসা উপ‌জেলায় সেনাবাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুইটি পিস্তল ও এক‌টি ওয়‌ার শুটার গান উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্প‌তিবার গভীর রা‌তে ওসমানপুর ইউনিয়‌নের ৩ নং ওয়া‌র্ডের ওসমানপুর কলপাড়া গ্রা‌মে এই অভিযান চালানো হয়েছে। শুক্রবার (৫ ডি‌সেম্বর) সকাল ১১টায় খোকসা থানার পু‌লিশ প‌রিদর্শক (তদন্ত) মোশাররফ হো‌সেন অস্ত্র উদ্ধা‌রের বিষয়‌টি নিশ্চিত করেছেন। জানা গে‌ছে,গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন মেহেদীর নেতৃত্বে কু‌ষ্টিয়া সেনা ক‌্যা‌ম্পের রওশন আরা রেজিমেন্ট আর্টিলারি ইউনিটের এক‌টি দল শুক্রবার দিবাগত গভীর রা‌তে ওসমানপুর গ্রামের সোহাগ হো‌সে‌ন না‌মে এক যুব‌কের বা‌ড়ি‌তে অ‌ভিযান প‌রিচালনা ক‌রে। এ সময় বা‌ড়ি তল্লা‌শি ক‌রে দুইটি পিস্তল, এক‌টি ওয়ান শুটার গান, গু‌লি, দেশীয় চাকু ও হাসুয়‌া উদ্ধার করা হয়। ত‌বে অভিযানে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সোহাগ হো‌সেন পেশায় একজন রাজ‌মিস্ত্রি। তার বাবার নাম আশরাফ হোসেন। পু‌লিশ প‌রিদর্শক মোশাররফ হো‌সেন ব‌লেন, সেনাবা‌হিনীর অ‌ভিযা‌নে উদ্ধারকৃত অস্ত্র থানায় হস্তান্তর করা হ‌য়ে‌ছে। এ বিষ‌য়ে মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর