শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন দোয়া করবেন সবাই,আনিসুল হক

Reporter Name / ১১৬ Time View
Update : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

 

সুনামগঞ্জ প্রতিনিধি

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মহান আল্লাহ দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিবেন তার জন্য সবাইকে দোয়া করার আহবান জানান সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক।

 

তিনি আরও বলেন,বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের মানুষ কত ভালবাসে তার প্রমান প্রতিদিন তার রোগমুক্তি কামনায় দোয়া সামিল হচ্ছেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান মুসলমানগন। তারা সকল বেদাবেদ ভুলে মজলুম আপোষহীন নেত্রী মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইছেন আল্লাহ কাছে।

 

বৃহস্পতিবার (৪ডিসেম্বর) বিকালে জেলার ধর্মপাশা উপজেলায় উকিলপাড়া হেলিপ্যাড মাঠে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় তিনি কথা গুলো বলেন।

 

আনিসুল হকের উদ্যোগে ও ধর্মপাশা উপজেলা বিএনপির আয়োজনে কোরআন তেলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতাকর্মী,ধর্মপ্রাণ মুসলমান ও সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করে।

এসময় তিনি বলেন,মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াতের পর বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মনোনিত প্রার্থী আনিসুল হক বলেন,বেগম খালেদা জিয়া বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক। দূসময়ে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ঠিকিয়ে রাখতে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। আজ তিনি অসুস্থ,মৃত্যুর সাথে লড়াই করছেন। তার দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য আমরা সবাই দোয়া চাই।

দলের ভারপ্রাপ্ত্য চেয়ারম্যান তারেক রহমানের খুব শীঘ্রই দেশে ফিরবেন। নেতাকর্মীদের সাথে নিয়ে দেশের মানুষের কল্যাণে বাবা মায়ের আদর্শে কাজ করবেন। এই আশা নিয়েই আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে আছি। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমি আমাদের দল সবসময় আপনাদের পাশে থাকব।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক লিয়াকত আলী ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির ১নং যুগ্ম আহবায়ক আব্দুল হক এর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য,ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব খান,বিশেষ অতিথি উপজেলা বিএনপির ২য় যুগ্ম আহবায়ক এস এম রহমত,৪র্থ যুগ্ম আহবায়ক জুলফিকার আলী ভূট্টো,তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য কাজী মাজহারুল হক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর