মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় সরকারি তিন দপ্তরে চুরি  স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী  তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করুক, সেটিই সরকারের প্রত্যাশা -তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির সভা খাল খনন কাজের উদ্বোধন করেন-এমপি আব্দুল মহিত তালুকদার  ২০ বছর ধরে নিজের জমি দখল নিতে ছোট ভাইয়ের বাধা, বোনকে বারবার মারধর শাজাহানপুরে স্বেচ্ছাসেবকদল নেতাদের বিরুদ্ধে চাঁদা আদায়ের ঘটনায় অভিযোগ  কমলনগরে ত্রাসের রাজত্ব কায়েম করেছে ‘সবুজ বাহিনী’: অতিষ্ঠ নারী ও শিশু, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তাড়াশে মহিষলুটি মৎস্য আড়তে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাণীশংকৈলে কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় , থানায় মামলা, ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

Reporter Name / ৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

অভিষেক চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সার বিতরণকে কেন্দ্র করে উপ-সহকারি কৃষি কর্মকর্তার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় অবশেষে বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ৮ জনের নামে থানায় মামলা রুজু করা  হয়েছে। পাশাপাশি জেলা কৃষি অফিস তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

জানা যায়, গত ২ ডিসেম্বর (মঙ্গলবার) উপজেলার উমরাডাঙ্গী বাজারে সার ডিলার মল্লিক ট্রেডার্সের প্রতিনিধি মোজাম্মেল হোসেন কৃষকদের মাঝে সার বিতরণ করছিলেন। ঠিক সেই সময় ৩টি ভ্যানে করে ৩৩ বস্তা সার ৫ জন কৃষক নিয়ে যাওয়ার দৃশ্য দেখে  কৃষক যাওয়ার দৃশ্য দেখে অন্যান্য কৃষকরা  উত্তেজিত হয়ে উঠে। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকতার হোসেন দুপুরের খাবারের কথা বলে সেখান থেকে সরে যান।

এ সময় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুন উপজেলা কৃষি কর্মকর্তা সহিদুল ইসলামকে ঘটনাস্থলে আসার অনুরোধ জানান। তিনি উপ-সহকারী কর্মকর্তা আকতার হোসেনকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছালে ক্ষুব্ধ জনতা আকতার হোসেনের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে থানা পুলিশ উদ্ধার প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সহিদুল ইসলাম বলেন, “আমার সহকর্মীর অবস্থা খুবই আশঙ্কাজনক। চোখের সামনে একজন  কর্মকর্তাকে মব সৃষ্টি করে মেরে ফেলার ঘটনায় আমি মর্মাহত।   এব্যাপারে থানায় মামলা হয়েছে। জেলা কৃষি অফিসও তিন সদস্যের তদন্ত কমিটি করেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক শষ্য আলমগীর কবির জানান, আমাকে প্রধান করে ও পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান ও রাণীশংকৈল অতিরিক্ত কৃষি অফিসার সাবের আলমকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, “আমরা সরেজমিনে তদন্ত করছি সরকারি কর্মকর্তা বা কর্মচারীর কোন গাফিলতি আছে কিনা। ঘটনাটি কিভাবে ঘটলো। তাছাড়া তদন্ত রিপোর্টটি দুই কর্মদিবসের মধ্যে জমা দিতে হবে।

রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকতার হোসেন বাদী হয়ে ৮ জনকে আসামি করেছে। এছাড়াও ১০–১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন। তদন্ত চলছে অভিযুক্তদের শ্রীঘ্রই গ্রেপ্তার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর