শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

গোদাগাড়ীতে র‍্যাব-৫ এর অভিযানে কোটি টাকার হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ১৩৯ Time View
Update : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

আশরাফুল ইসলাম রনজু তানোর রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় র‍্যাব-৫ এর একটি বিশেষ অভিযানে প্রায় এক কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইন উদ্ধার এবং কুখ্যাত মাদক ব্যবসায়ী মোহাম্মদ সিয়ামকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাত ১১টা ১০ মিনিটে মাদারপুরের ডিমভাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

র‍্যাব-৫ জানায়, গ্রেফতারকৃত সিয়াম (১৯) দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী অঞ্চল থেকে বিপুল পরিমাণ হেরোইন সংগ্রহ করে নিজ বাড়িতে মজুদ করে রাখত এবং দেশের বিভিন্ন স্থানে সুকৌশলে তা সরবরাহ করত। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সিয়ামের বাড়ির চালাঘর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় এক কেজি হেরোইন উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন ও সিম কার্ডও জব্দ করা হয়।

র‍্যাব সূত্র জানায়, একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে সিয়াম যুক্ত ছিল। চক্রের সদস্যরা বিভিন্ন ছদ্মবেশে সীমান্তের ওপার থেকে হেরোইন চোরাচালান করত। সিয়ামও বেশ কয়েকবার বড় চালান দেশে সরবরাহ করেছে বলে র‍্যাবকে জানিয়েছে। এর আগেও তাকে গ্রেফতারের চেষ্টা করা হলেও সে পালিয়ে আত্মগোপনে চলে যেত।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম স্বীকার করেছে যে, ঘটনার দিন পদ্মার চর এলাকায় গিয়ে হেরোইনের চালান সংগ্রহ করে বাড়িতে এনে লুকিয়ে রাখে। উপস্থিত সাক্ষীদের সামনে সেখান থেকেই মাদকটি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সিয়ামের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। র‍্যাব-৫ জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর