শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

সুনামগঞ্জে বিএনপি থেকে বহিষ্কৃত কামালের বহিষ্কারাদেশ প্রত্যাহার

Reporter Name / ২১৬ Time View
Update : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

মো: ইমাম হোসেন

হাওরাঞ্চল প্রতিনিধি, নেত্রকোনা- সুনামগঞ্জ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পূর্বে বহিষ্কৃত সুনামগঞ্জের এডভোকেট ইসলাম সাইফুল ইসলাম চৌধুরী কামালের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

চিঠি অনুযায়ী, ধর্মপাশা উপজেলার উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে পূর্বে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ থেকে বহিষ্কৃত ছিলেন।

তার দাখিল করা আবেদন পর্যালোচনার পর কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করে। ২৪ নভেম্বর ২০২৫ তারিখে কেন্দ্রীয় দপ্তর থেকে জারি করা চিঠিতে জানানো হয়—বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হলো। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

পত্রে আরও বলা হয়, ভবিষ্যতে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে সংগঠনকে শক্তিশালী করতে তারা সক্রিয় ভূমিকা রাখবেন—দল এমনটাই প্রত্যাশা করে। রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এ পত্রের অনুলিপি সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, সিলেট ও সুনামগঞ্জের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সব পর্যায়ের নেতৃবৃন্দের কাছে পাঠানো হয়েছে। পুনর্বহাল বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম চৌধুরী কামাল বলেন,দলের প্রতি আমার আস্থা, বিশ্বাস ও কমিটমেন্ট সবসময় ছিল। আমাকে পুনর্বহাল করায় কেন্দ্রীয় এবং জেলা নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানাই। দল, দেশ ও মানবতার কল্যাণে আরও বেশি শক্তি নিয়ে কাজ করে যেতে চাই।

তিনি আরো বলেন ,দল আমাকে যে সম্মান দিয়েছে এবং পুনর্বহালের মাধ্যমে যে আস্থা রেখেছে, তার জন্য আমি কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। দলীয় শৃঙ্খলা মেনে সংগঠনকে শক্তিশালী করতে আগের চেয়েও বেশি নিষ্ঠা ও দায়িত্ব নিয়ে কাজ করব। বিএনপির আদর্শ বাস্তবায়ন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নিবেদিত থেকে ভূমিকা রাখতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর