শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

বাংলাদেশে প্রথমবারের মতো নদীর বালুতে প্রাকৃতিক খনিজ পাথর আবিষ্কার : গবেষক মোঃ নাজমল হুদার দাবি

Reporter Name / ১০৪ Time View
Update : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ

বাংলাদেশে প্রথমবারের মতো নদীর বালু থেকে বিরল ও মূল্যবান প্রাকৃতিক খনিজ পাথর আবিষ্কারের দাবি করেছেন নতুন প্রজন্মের তরুণ গবেষক মোঃ নাজমল হুদা। দেশের বিভিন্ন স্থানের নদীর তীরবর্তী এলাকা ও চরাঞ্চলের বালু থেকে এসব পাথর সংগ্রহ করেন তিনি।

আজ শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় দৈনিক ময়মনসিংহ প্রতিদিন পত্রিকা অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাজমল হুদা জানান, তার সংগ্রহ করা পাথরগুলোর মধ্যে বেশ কয়েকটির গঠন, ঘনত্ব ও রঙের বৈশিষ্ট্য প্রাথমিকভাবে অত্যন্ত মূল্যবান খনিজের সঙ্গে মিল পাওয়া গেছে। এটি বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে নাজমল হুদা।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি নিজস্ব গবেষণার মাধ্যমে নদীর বালু থেকে যে সব খনিজ পাথর সংগ্রহ করেছি, সেগুলোর প্রাথমিক বিশ্লেষণে দেখা যাচ্ছে এগুলোর বাজারমূল্য বেশ উচ্চ। আন্তর্জাতিক ল্যাবে পরীক্ষার জন্য নমুনা পাঠানোর প্রস্তুতি চলছে। এটি দেশের খনিজ সম্পদে নতুন অধ্যায় যোগ করতে পারে।

তিনি আরও জানান, নদীর বালুতে এ ধরনের খনিজ পাওয়া গেলে দেশের গবেষণা, খনিজ সম্পদ ব্যবস্থাপনা ও অর্থনীতিতে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।

নাজমল হুদা জানান, সংগৃহীত পাথরগুলোর মধ্যে কয়েকটি তিনি আনুষ্ঠানিকভাবে ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলমের নিকট জমা দিয়েছেন।

এই প্রসঙ্গে নাজমল বলেন খোঁজ পাওয়া পাথরগুলোর গুরুত্ব ও নিরাপত্তার বিষয় বিবেচনায় আমি কয়েকটি নমুনা জেলা প্রশাসক মহোদয়ের কাছে হস্তান্তর করেছি। সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষার ব্যবস্থা করা হলে আরও নির্ভুল তথ্য পাওয়া যাবে।

সংবাদ সম্মেলনে তিনি সরকারের প্রতি আহ্বান জানান, দ্রুত বিশেষজ্ঞ টিম গঠন করে এসব পাথরের রাসায়নিক বিশ্লেষণ, মূল্যায়ন এবং সম্ভাব্য মজুত অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হোক।

স্থানীয় পর্যায়েও এই আবিষ্কারকে ঘিরে সাধারণ মানুষের মাঝে আগ্রহ দেখা গেছে। অনেকেই সংশ্লিষ্ট এলাকায় গিয়ে নদীর বালুতে অস্বাভাবিক রঙের ছোট-বড় পাথর খুঁজে দেখার চেষ্টা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর