শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

খালিয়াজুরীতে বড় ভাইয়ের রডের আঘাতে ছোট ভাই নিহত

Reporter Name / ১৬০ Time View
Update : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

 

হাওরাঞ্চল প্রতিনিধি, নেত্রকোনা- সুনামগঞ্জ

নেত্রকোনার খালিয়াজুরীতে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের রডের আঘাতে ছোট ভাই জাহেদ আলী (৬১) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল ৪টায় উপজেলার সদর ইউনিয়নের দুর্লভপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত জাহেদ আলী উপজেলার দুর্লভপুর গ্রামের মৃত আলী হোসেন মীরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাহেদ আলী ও তাঁর বড় ভাই তোতা মিয়ার মধ্যে বন্দোবস্তের ৫০ শতাংশ জমির ভাগ-বাঁটোয়ারা নিয়ে দ্বন্দ্ব চলছিল। এসব দ্বন্দ্ব নিরসনে কয়েক দফা গ্রাম্য সালিস বৈঠক হলেও তা সমাধান হয়নি। পরে বিষয়টি নিয়ে আদালতে মামলা করেন জাহেদ আলী।

এদিকে গতকাল শুক্রবার জায়গাটিতে ধান বীজ বপন করতে চেষ্টা চালান তোতা মিয়া, আর জাহেদ আলী মাষকলাই বীজ বপন করতে চেষ্টা চালান। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে তোতা মিয়া রড দিয়ে জাহেদ আলীর মাথায় আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয় আশপাশের লোকজন তাঁকে খালিয়াজুরী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপাতালে স্থানান্তর করেন। পথে জাহেদের অবস্থার অবনতি হলে দ্রুত নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন জানান, নেত্রকোনা সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে । এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর