শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

লংগদুতে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ

Reporter Name / ৯৩ Time View
Update : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

 

মোঃ এরশাদ আলী লংগদু প্রতিনিধি :

রাঙামাটির লংগদুতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন এর নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা সদরের শিবলী স্টোর নামক একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বিতরণের জন্য বরাদ্দকৃত ৪২ বস্তা চাল ও ৩৯টি খাদ্যবান্ধব কার্ড উদ্ধার করা হয়।

অভিযানকালে বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোনের একটি টহলদল প্রশাসনকে সার্বিক সহায়তা প্রদান করেন।

এ বিষয়ে উপজেলা খাদ্য কর্মকর্তা মণিময় চাকমা জানান, কার্ডধারীরা সরকার নির্ধারিত মূল্য পরিশোধ করে চাল গ্রহণ করেন। তারা চাল বাড়িতে নিয়ে যাবেন নাকি অন্যত্র বিক্রি করবেন তা আমাদের জানা থাকে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে চাল উদ্ধার করা হয়েছে। জব্দকৃত চাল সরকারি খাদ্য গুদামে সংরক্ষণ করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে এগুলো নিলামে তোলা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরকারি চাল অপব্যবহার-বাণিজ্যের অভিযোগে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। প্রশাসনের দাবি এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর