শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

রায়গঞ্জে কৃষকের মাঝে নতুন ধানের জাত ব্রি ধান১০৩ মাঠ দিবস অনুষ্ঠিত

Reporter Name / ১০১ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কয়ড়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে উচ্চফলনশীল ও স্বল্প মেয়াদী নতুন ধানের জাত “ব্রি ধান-১০৩”-এর মাঠ দিবস। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), গাজীপুরের ফলিত গবেষণা বিভাগের উদ্যোগে এবং রায়গঞ্জ উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) বিকেলে আমন ২০২৫ মৌসুমে স্থাপিত প্রদর্শনী মাঠে এ আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রি গাজীপুরের ফলিত গবেষণা বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মো. হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রি সিরাজগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হীরেন্দ্র নাথ বর্মণ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোহাম্মদ রেজাউল হক, রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মমিনুল ইসলাম এবং বৈজ্ঞানিক কর্মকর্তা সেন্টু রহমান ও নীলুফা ইয়াসমিন প্রমুখ।

 

বক্তারা বলেন, “ব্রি ধান-১০৩” একটি উচ্চফলনশীল, স্বল্প মেয়াদী ও রোগ-পোকা প্রতিরোধী জাত। এর উৎপাদন অন্যান্য জাতের তুলনায় বেশি হওয়ায় কৃষকরা একই জমিতে বছরে একাধিক ফসল ফলাতে পারবেন। দানার মান উন্নত, আকর্ষণীয় এবং বাজারে এর চাহিদা ক্রমবর্ধমান।

 

স্থানীয় কৃষকরা মাঠে ফলন দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন। তাদের মতে, এই ধানে সময় ও খরচ কম হলেও ফলন বেশি হওয়ায় লাভজনক হচ্ছে। এক কৃষক বলেন, “ব্রি ধান-১০৩ আমাদের জন্য আশীর্বাদ। কম সময়ে বেশি ফলন পেয়ে আমরা খুশি।”

 

কৃষি কর্মকর্তাদের ধারণা, ব্রি ধান-১০৩ দেশের আমন মৌসুমে সম্ভাবনাময় এক জাত হিসেবে নতুন দিগন্ত খুলে দেবে। এটি কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর